AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উজান-রাপূর্ণা প্রেম করছেন? প্রশ্ন করতেই উজান বললেন…

টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই চর্চা, উজান গঙ্গোপাধ্যায় আর রাপূর্ণা ভট্টাচার্য প্রেম করছেন। পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান এর আগে দু'টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। পরিচালক হিসাবে জাতীয় স্তরের একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছেন তিনি। এবার 'কাতুকুতু বুড়ো' ছবিটি নিয়ে আসছেন।

উজান-রাপূর্ণা প্রেম করছেন? প্রশ্ন করতেই উজান বললেন...
| Updated on: Jul 03, 2026 | 2:07 PM
Share

টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই চর্চা, উজান গঙ্গোপাধ্যায় আর রাপূর্ণা ভট্টাচার্য প্রেম করছেন। পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পরিচালক-অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান এর আগে দু’টি বাংলা ছবিতে অভিনয় করেছেন। পরিচালক হিসাবে জাতীয় স্তরের একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছেন তিনি। এবার ‘কাতুকুতু বুড়ো’ ছবিটি নিয়ে আসছেন।

এই ছবির একটা গান মুক্তি পেল। যে গান লিখেছেন পরিচালক, গেয়েছেন নিজেই। অন্যদিকে গায়িকা রাপূর্ণা এবার উজানের ছবিতে অভিনয় করছেন। যে গানটি উজান গেয়েছেন, সেখানে রাপূর্ণাকেও গায়িকা হিসাবে পাওয়া গেল। উজান-রাপূর্ণার প্রেমের চর্চা টলিপাড়ায় শুরু হয়ে গিয়েছে কিছু মাস আগে থেকেই। বিষয়টা সম্পর্কে অভিভাবকরা অবগত, তেমন চর্চা শোনা যায়। আপনি কি রাপূর্ণার সঙ্গে প্রেম করছেন? টিভি নাইন বাংলার তরফে প্রশ্ন করতেই উজান বললেন, ”এই ছবিটা তৈরি করার সময়ে একটা টিম হিসাবে যাঁরা কাজ করেছি, সবার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এই গানটা তৈরির ক্ষেত্রে আমি আর রাপূর্ণা একটা টিম হিসাবে কাজ করেছি। সেই কারণে একটা বিশেষ বন্ডিং রয়েছে। এখন কাজের ক্ষেত্রেই ফোকাস করতে চাই।”

উজানের কথা থেকে স্পষ্ট, প্রেম করছেন কিনা, এই ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেননি পরিচালক-অভিনেতা। তাই উজান-রাপূর্ণার সম্পর্ক কোনদিকে গড়াবে, তা সময় বলবে। এই ছবিতে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। ছেলের পরিচালনায় যেমন কাজ করলেন চূর্ণী, তেমন জুলাই মাসে মুক্তি পাবে ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিটা। সেই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় কাজ করতে দেখা যাবে চূর্ণীকে। সঙ্গে রয়েছেন জয়া আহসান, অম্বরীশ ভট্টাচার্যর মতো নামী অভিনেতা-অভিনেত্রীরা। ‘অর্ধাঙ্গিনী’ ছবিটার বাণিজ্য ছিল নজরকাড়া।

তাই জুলাই মাসে কৌশিক এবং উজান দু’ জনের ছবি দেখার জন্যই অপেক্ষা করছেন দর্শকরা। তাঁদের কেমন লাগবে ছবিগুলো, তা জানার অপেক্ষা।

Follow Us