কাকে খুশি করতে নিজের উপর অমানুষিক অত্যাচার অরিজিতের?
Arijit Singh: সম্প্রতি স্ত্রী কোয়েলকে নিয়ে অরিজিৎ হাজির হয়েছিলেন জামনগর। উপলক্ষ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গাওয়া। হাজির ছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁদের এক যুগলবন্দী সামাজিক মাধ্যমে সম্প্রতি বেশ ভাইরালও হয়।

অরিজিৎ সিং– তিনি মাটির মানুষ। একগাল দাড়ি, আর হাসিমাখা মুখ তাঁর সিগনেচার স্টাইল। ভক্তসংখ্যা সারা বিশ্বে ছড়িয়ে থাকলেও, কোটি কোটি টাকা রোজগার করলেও অরিজিৎ আজও বজায় রেখেছেন তাঁর ‘আমআদমি স্টেটাস’। এ হেন অরিজিতের গলা গড়পড়তা নয়। অনেকেরই মতে, তাতে লুকিয়ে বেদনা। মজার মিম বের হয়, “অরিজিতের গান শুনছিলাম। সদা সিঙ্গল আমিও এখন প্রেমিকাকে মিস করছি।” — হ্যাঁ, এতটাই দরদ দিয়ে গান তিনি। তবে জানেন কি, তাঁর গলা আদপে এরকম ছিল না। গলাকে শান দিয়ে, ভেঙে চুরে, নিজের উপর অমানসিক অত্যাচার করে ওই গলা তৈরি করতে হয়েছে তাঁকে– এ কথা খোদ অরিজিৎই জানিয়েছেন এক সাক্ষাৎকারে।
তাঁর কথায়, “আমার গলা কী এরকম ছিল নাকি? আমার আগের গলা সকলে ঘেন্না করত। রীতিমতো, গলাকে ভেঙে ভেঙে টেক্সচার বানাতে হয়েছে আমায়। নিজেকে গড়তে হয়েছে। নিজের উপর অনেক অত্যাচার করেছি আমি।” ভক্তদের খুশি করতে এ হেন চরমপন্থাই নিয়েছিলেন অরিজিৎ। রিয়ালিটি শো’র মধ্যে দিয়েই উত্থান অরিজিতের। সে সময় যদিও তাঁর গলার আওয়াজ মোটেও এরকম ছিল না। খুব কম সময়েই ওই রিয়ালিটি শো’র অংশ হয়েছিলেন অরিজিৎ। বাদ পড়ে যান। এর পর একটা লম্বা সংগ্রামের ইতিহাস। সেই সংগ্রামে জয়ী হয়ে আজ যদিও তিনি দেশের অন্যতম প্রধান গায়ক।
সম্প্রতি স্ত্রী কোয়েলকে নিয়ে অরিজিৎ হাজির হয়েছিলেন জামনগর। উপলক্ষ অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গাওয়া। হাজির ছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁদের এক যুগলবন্দী সামাজিক মাধ্যমে সম্প্রতি বেশ ভাইরালও হয়।
