AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ‘বিনা নোটিসে’ নথি সংগ্রহ পুলিশের! SIR ঘিরে নতুন বিতর্ক

Jalpaiguri: নির্বাচন কমিশনের আধিকারিক বা বুথ লেভেল অফিসারদের (BLO) বাদ দিয়ে কেন পুলিশ সরাসরি নথি সংগ্রহ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বাম ও তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশকে দিয়ে এই কাজ করিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করা হচ্ছে।

SIR: 'বিনা নোটিসে' নথি সংগ্রহ পুলিশের! SIR ঘিরে নতুন বিতর্ক
পুলিশ নথি খতিয়ে দেখছেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 8:53 AM
Share

জলপাইগুড়ি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR (Special Intensive Revision) ইস্যুকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক পারদ চড়ছে রাজ্যে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পরিবর্তে পুলিশের তরফে বিচারাধীন ও তালিকা থেকে বাদ পড়া (‘DELETE’) ভোটারদের নথি সংগ্রহ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিনা নোটিসে পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট। পালটা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবিরও।

আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই SIR ইস্যুতে দিল্লিতে বড়সড় আন্দোলনে নামতে চলেছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। জাতীয় স্তরে এই রাজনৈতিক উত্তাপের আবহেই নভেম্বরের শেষে জলপাইগুড়ি জেলা জুড়ে বাদ পড়া ভোটারদের কাছ থেকে নতুন করে নথি সংগ্রহ শুরু করেছে পুলিশ।

সরেজমিনে ময়নাগুড়ির বার্নিশ গ্রামপঞ্চায়েত এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশের তরফে আয়োজিত বিশেষ SIR ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ক্যাম্পে আসা সাধারণ মানুষের দাবি, তাঁরা প্রত্যেকেই বৈধ ভোটার এবং বিগত নির্বাচনগুলোতে নিয়মিত ভোট দিয়েছেন। কিন্তু ২০২৬-এর নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে তাঁদের নাম ‘DELETE’ হয়ে যাওয়ায় তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। শুধু তাই নয়, ভোটার তালিকায় নাম না থাকায় নতুন সরকারের সমস্ত রকম জনকল্যাণমূলক প্রকল্প ও সুযোগ-সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ওই বাসিন্দারা।

নবিউল ইসলাম, যাঁর নাম ডিলিট হয়ে গিয়েছে, তিনি বলেন, “আমাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। আমরা বিচারাধীন। আজকে আমাদের সামনে হঠাৎ পুলিশ এসে কাগজপত্র লাগবে। শুনলাম ওঁরা নাকি অর্ডার পেয়েছেন। কোনও মাইকিংও হয়নি। আমরা তো কিছু জানি না। এই সব কাজ তো BLO-ই করেন, হঠাৎ করে পুলিশ প্রশাসন নিচ্ছে।”

অন্যদিকে, নির্বাচন কমিশনের আধিকারিক বা বুথ লেভেল অফিসারদের (BLO) বাদ দিয়ে কেন পুলিশ সরাসরি নথি সংগ্রহ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বাম ও তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশকে দিয়ে এই কাজ করিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করা হচ্ছে।

সিপিএমের জেলা সম্পাদক পীযূশ মিশ্র বলেন, “এটা পুলিশের কাজ নয়। নির্বাচনী দফতরের কাজ। নির্বাচন দফতরকেই বৈধ ভোটারদের নাম তালিকায় আনতে হবে। ১,২,৩ দিল্লিতে অভিযান রয়েছে।” মমতা পন্থী তৃণমূল ব্লক সভাপতি মলয় বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশের ডাকার কোনও এক্তিয়ারই নেই। নির্বাচন কমিশন নোটিস ইস্যু করে ডাকবে। নোটিস দিয়ে যদি না ডাকে, তাহলে কারোর যাওয়া উচিতই নয়।”

এই অভিযোগের পালটা জবাবে বাম ও তৃণমূলকে কড়া ভাষায় বিঁধেছে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিরোধী দলগুলো যতই চিৎকার করুক না কেন, অবৈধ ভোটারদের এই দেশে কোনোভাবেই ঠাঁই হবে না। বিজেপির জেলা সহ সভাপতি বুবাই কর বলেন, “উত্তর সঠিকভাবে কমিশনই দিতে পারে। বিরোধীরা যে প্রশ্ন তুলেছেন, তারা বহুবার আদালত, কমিশনে গিয়েছেন। সুপ্রিম কোর্টও তো তাদের কোনও স্বস্তি দেয়নি।”

Follow Us