AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: ১৮ বছর পেরিয়েও দগদগে ক্ষত! ২৬/১১-র শহিদদের স্মরণে চোখে জল প্রিয়াঙ্কার, কী লিখলেন অভিনেত্রী?

26/11 Mumbai Terror Attack: মুম্বই হামলার ১৮ বছর পার। ২৬/১১-র সেই কালো দিনের শহিদদের স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া। শ্রদ্ধা জানালেন ভূমি পেডনেকরও। কী বলেছেন তাঁরা? বিস্তারিত জানতে পড়ুন

Priyanka Chopra: ১৮ বছর পেরিয়েও দগদগে ক্ষত! ২৬/১১-র শহিদদের স্মরণে চোখে জল প্রিয়াঙ্কার, কী লিখলেন অভিনেত্রী?
কী বলেছেন তিনি?
| Updated on: Nov 27, 2026 | 8:41 AM
Share

আঠারোটা বছর কেটে গিয়েছে। তবু সেই রাতের আতঙ্ক আজও তাড়া করে বেড়ায় গোটা দেশকে। মুম্বইয়ের তাজ হোটেল থেকে গেটওয়ে অফ ইন্ডিয়া- রক্তে ভিজেছিল বাণিজ্যনগরীর মাটি। ২৬/১১-র সেই কালো দিনের কথা মনে করেই এবার আবেগঘন হয়ে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। দেশের বীর শহিদদের কুর্নিশ জানিয়ে মন ছুঁয়ে যাওয়া এক বার্তা দিলেন তিনি।

কী লিখলেন প্রিয়াঙ্কা?

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ছিল মুম্বই জঙ্গি হামলার ১৮তম বর্ষপূর্তি। এই দিনেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিশেষ পোস্ট করেন প্রিয়াঙ্কা। গেটওয়ে অফ ইন্ডিয়ার সেই ভয়াবহ হামলার স্মৃতি উসকে দিয়ে তিনি লেখেন, ২৬/১১-র হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন এবং যাঁরা দেশের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন, সেই বীরদের আজ তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। বলিউডের এই তারকার এমন পোস্ট মুহূর্তেই মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের।

২০০৮ সালের ২৬ নভেম্বর। পাকিস্তান থেকে জলপথে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবার ১০ জন জঙ্গি। শহরের নানা প্রান্তে শুরু হয়েছিল এলোপাথাড়ি গুলি। প্রায় ৬০ ঘণ্টা ধরে চলেছিল সেই মৃত্যুমিছিল। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। এর মধ্যে ছিলেন ১৮ জন সাহসী নিরাপত্তারক্ষীও। গুরুতর আহত হয়েছিলেন আরও বহু মানুষ। সেই ভয়ঙ্কর দিনের ক্ষত আজও কোনও ভারতবাসীর মন থেকে মুছে যায়নি। সেই রাতের কথা কেউ কখনও ভুলতে পারবেন না।

শুধু প্রিয়াঙ্কা নন, এদিন শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকরও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায়। মহারাষ্ট্র পুলিশ বয়েজ সংগঠনের তরফে সেখানে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে মুম্বই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের আত্মত্যাগকে কুর্নিশ জানানো হয়। একইসঙ্গে ২৬/১১-র শহিদদের পাশাপাশি পহেলগাঁও জঙ্গি হামলায় নিহত সাধারণ নাগরিকদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কাজের দুনিয়ায় প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছিল ‘দ্য ব্লাফ’ ছবিতে। গত ২৫ ফেব্রুয়ারি প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছিল সেটি। এবার দর্শকরা তাঁকে দেখবেন এসএস রাজামৌলির বড় বাজেটের ছবি ‘বারাণসী’-তে। এই ছবিতে তাঁর সঙ্গে পর্দা ভাগ করবেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। আগামী ২০২৭ সালের ৭ এপ্রিল গোটা বিশ্বে মুক্তি পাবে এই ছবি। এ ছাড়াও জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও দেখা যাবে দেশি গার্লকে।

Follow Us