AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolla Kali: বোল্লা নিয়ে রেলের সঙ্গেও কথা হয়েছে, কালীপুজোর আগেই আশ্বাস দিলেন সুকান্ত

Sukanta Majumdar visits Bolla Kali: এবারের পুজো ও মেলায় ১২ থেকে ১৪ লক্ষ পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বিপুল ভিড় সামলাতে আগাম নিরাপত্তা প্রস্তুতিতে জোর দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। পরিদর্শনে গিয়ে বোল্লা মন্দিরে পুজো দেন মন্ত্রী। পরিদর্শনের পর নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

Bolla Kali: বোল্লা নিয়ে রেলের সঙ্গেও কথা হয়েছে, কালীপুজোর আগেই আশ্বাস দিলেন সুকান্ত
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 27, 2026 | 6:29 AM
Share

বালুরঘাট: আজ শুক্রবার দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বোল্লা রক্ষাকালী পুজো। পুজোকে কেন্দ্র করে বিরাট মেলাও শুরু হবে এদিন। তার আগে বৃ্‌হস্পতিবার সন্ধ্যায় বোল্লা কালীর পুজো প্রাঙ্গন ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মন্দিরে প্রবেশ করে পুজোও দিলেন তিনি। বোল্লা কালীপুজো নিয়ে প্রশাসন যে কোনও খামতি রাখছে না, তা তিনি স্পষ্ট করেছেন। এই মন্দিরের কাছে ট্রেনের স্টপেজ নিয়েও আশ্বস্ত করেছেন তিনি।

এদিন সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন আইজি নর্থবেঙ্গল সুকেশ কুমার জৈন, ডিআইজি মালদা রেঞ্জ অঞ্জলি সিংহ, জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় সহ অন্যান্য আধিকারিকরা।

এবারের পুজো ও মেলায় ১২ থেকে ১৪ লক্ষ পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বিপুল ভিড় সামলাতে আগাম নিরাপত্তা প্রস্তুতিতে জোর দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। পরিদর্শনে গিয়ে বোল্লা মন্দিরে পুজো দেন মন্ত্রী। পরিদর্শনের পর নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

এবার মেলায় ৪ হাজার পুলিশকর্মী থাকবে। এছাড়াও পুজো প্রাঙ্গন থেকে মেলা জুড়ে শতাধিক সিসিটিভি লাগানো হয়েছে। সাদা পোশাকের পুলিশ থাকবে বলেও জানানো হয়েছে। যানজট এড়াতে নির্দিষ্ট এলাকায় গাড়ি পার্কিং-এর উপর জোর দিয়েছে পুলিশ।

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “উত্তরবঙ্গের রাসমেলার পর জনসমাগমের নিরিখে বোল্লা মেলা রাজ্যের অন্যতম বৃহৎ উৎসব। অথচ মেলা চত্বরের পরিসর তুলনায় ছোট। তাই পুণ্যার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে দর্শন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, আগে ভিড় শুরু হওয়ার পরে পুলিশ মোতায়েন করা হত, এবার মেলার আগের দিন থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেলা কমিটি, মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে সমন্বয় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বোল্লা স্টেশনে ট্রেনের স্টপেজ নিয়েও রেলের সঙ্গে আলোচনা হয়েছে। এমনকী নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। আগামী বছর মুখ্যমন্ত্রীও বোল্লায় আসতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Follow Us