AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Viral Video: কেন ‘বিচার চেয়ে’ মিছিলে নেই অরিজিৎ? এবার গায়ক দিলেন উত্তর, বাঁধলেন গান

Arijit Singh: তিলোত্তমার হয়ে বাঁধলেন গান, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই গান ভাইরাল। তবে এখানেই শেষ নয়, সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিলেন, কেন তিনি পথে নামছেন না।

Arijit Viral Video: কেন 'বিচার চেয়ে' মিছিলে নেই অরিজিৎ? এবার গায়ক দিলেন উত্তর, বাঁধলেন গান
| Updated on: Aug 27, 2024 | 4:18 PM
Share

অরিজিৎ সিং। তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন একাধিকবার। কখনও প্রশ্ন উঠেছে তাঁর ভিডিয়োর সত্যতা নিয়ে, কখনও আবার প্রশ্ন উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অস্তিত্ব নিয়ে। যদিও একবার নয়, একাধিকবার এই প্রসঙ্গে কথা বলেছেন গায়ক। কিন্তু তাঁকে মাঠে নেমে মিছিলে হাঁটতে দেখা যায়নি, যা নিয়ে গত কয়েকদিন ধরেই বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ গায়কয আরজি কর কাণ্ডে তাঁর মনকে নাড়া দিয়েছে, কিন্তু অরিজিৎ সিং গলা তুললেও পথে নেমে মিছিলে সামিল হননি। যার গায়ে রাজনীতির রংও লাগিয়েছেন কেউ কেউ।

কিন্তু তিনি তো গায়ক। তাই গান দিয়েই করলেন প্রতিবাদ। তিলোত্তমার হয়ে বাঁধলেন গান, সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই গান ভাইরাল। তবে এখানেই শেষ নয়, সঙ্গে তিনি এও স্পষ্ট করে দিলেন, কেন তিনি পথে নামছেন না।

লাইভে এসে কী বললেন অরিজিৎ সিং?

‘এই বিষয়টা আমার রাজ্যে, আমার দেশে, আমার বাড়িতে… আমার মতো অনেকের কাছেই আওয়াজটা পৌঁছেছে। আমরা যে আওয়াজ তোলা শুরু করেছি, তা বন্ধ করা চলবে না। একটা স্বচ্ছতা রাখতে হবে। মানুষের বিশ্বাস ভেঙে যাচ্ছে। সব মিডিয়াকে আজকাল বিশ্বাস করতে পারি না আমরা। তারওপর এটা। খুব হেল্পলেস। আমি চাইলেই আপনাদের মতো রাস্তায় নামতে পারি না। আমি অপরাগ। আমি নামলে সেলফি তোলার ভিড় বেশি হবে। লাইভ শো-তেও চাই দেখেছি।’

এখানেই না থেমে তিনি আরও ভঙে বলেন,  “পথে নেমে গেলেই তো হল না। বিশৃঙ্খলা হলে মুশকিল। সবাই তো নামছে পথে। আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। যারা রাগাচ্ছে, তোমরা তাদের কথায় রেগে যেয়ো না। তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে।”

অরিজিতের কথায়, “আমি পথে নামলে সেলফি তোলার ভিড় হবে। অনেকে ভাবছে আমি বেরোলে আমার সঙ্গে ওঁরাও হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কী হবে? আমি পথে নামব কি না, তা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না। খুব তুচ্ছ ব্যাপার। যাঁরা কথা বলছেন বলুন। এতেও জনমত তৈরি হবে। বিতর্ক হলেও ঘটনাটি নিয়ে আলোচনা তো হবে।”

Follow Us