AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমনের দেওয়া বাড়ি বিক্রি করে দিলেন অর্পিতা! উঠছে নানা প্রশ্ন

Salman-Arpita: এক দিকে সলমন খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। তাঁর প্রতিটা মুহূর্ত কাটছে চিন্তায়। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিলেন সলমনের বোন অর্পিতা খান। ভাইজানের আদরের বোন হলেন অর্পিতা। শোনা যাচ্ছে তিনি নাকি নিজের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ২২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন।

সলমনের দেওয়া বাড়ি বিক্রি করে দিলেন অর্পিতা! উঠছে নানা প্রশ্ন
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 8:13 PM
Share

এক দিকে সলমন খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। তাঁর প্রতিটা মুহূর্ত কাটছে চিন্তায়। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিলেন সলমনের বোন অর্পিতা খান। ভাইজানের আদরের বোন হলেন অর্পিতা। শোনা যাচ্ছে তিনি নাকি নিজের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ২২ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। শোনা যাচ্ছে,ফ্ল্যাটটি বোনের বিয়ের ঠিক আগে তাঁকে উপহার হিসাবে দিয়েছিলেন সলমন। ৪ হাজার স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রির খবর নিমেষে ছড়িয়ে পড়েছে বলিপাড়ার অন্দরে। আর এই ফ্ল্যাটটি ছিল গ্যালাক্সি থেকে পাঁচ মিনিট দুরত্বে। এই ফ্ল্যাটটি কেন বিক্রি করে দিলেন অর্পিতা? সে কথা এখনও জানা যায়নি। তবে এরই মধ্যে মুম্বইয়ের ওরলিতে নতুন ফ্ল্যাট কিনেছেন অর্পিতা।

উল্লেখ্য, ২০১৪ সালে আয়ুষ শর্মাকে ধুমধাম করে বিয়ে করেন অর্পিতা। বিয়ের উপহার হিসাবে এই বিলাসবহুল ফ্ল্যাটটি তাঁকে দিয়েছিলেন সলমন। একে খান পরিবারের উপর ঝড় বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্পিতার এই ফ্ল্যাট বিক্রি করে দেওয়া ভাল ভাবে নেননি সবাই। অর্পিতার এক ছেলে এবং এক মেয়ে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে ফ্ল্যাট বিক্রির কথা জানাননি অর্পিতা বা তাঁর পরিবারের কেউ।

Follow Us