AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মোটা-কালো বলেই…’, স্ত্রীর সঙ্গে লাগাতার নিয়ে বিস্ফোরক সলমনের ভগ্নীপতি

Salman Khan: আয়ুশ জানিয়েছেন তাঁকে নিয়ে যে চলে নিত্য ট্রোলিং, সে কথা অর্পিতাও জানেন। তবে ক্যামেরার সামনে দাঁড়াতে কখনওই চান না তিনি।

‘মোটা-কালো বলেই…’, স্ত্রীর সঙ্গে লাগাতার নিয়ে বিস্ফোরক সলমনের ভগ্নীপতি
কেন এত সমালোচনা?
| Updated on: Mar 29, 2024 | 8:37 PM
Share

অর্পিতা খানকে চেনেন? সম্পর্কে সলমন খানের বোন তিনি। না, তাঁদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও সন্তান স্নেহেই তিনি বেড়ে উঠেছেন খান পরিবারে। খুব ছোট বয়সেই সলমন খানের বাবা দত্তক নেন অর্পিতাকে। আদপে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া অর্পিতার গোটা জীবনটাই যে সুখের চাদরে মোড়া তা ভাবার কোনও কারণ নেই। অর্পিতার রূপ নিয়ে কম কটাক্ষ হয় না। এমনকি ‘স্বামীর সঙ্গে মানায় না’ — শুনতে হয় এ হেন কথাও। কখনও তাঁর গায়ের রঙ, কখনও তাঁর ওজন উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দিনের পর দিন স্ত্রীর সঙ্গে ঘটনায় অন্যায় নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতিবাদে মুখর হয়েছেন তাঁর স্বামী আয়ুশ শর্মা, যিনি নিজেও একজন অভিনেতা।

তাঁর কথায়, “দিন রাত্রি আমার স্ত্রীকে নিয়ে ট্রোলিং চলছেই। সেলিব্রিটি মানে যেন মোটা হওয়া নিষেধ। সেলিব্রিটি হয়েছে বলেই যেন ওকে নির্দিষ্ট ড্রেস-কোড মেনে চলতে হবে। ও কালো… আর তাই যতবারই ওর ছবি অনলাইনে ভাইরাল হয়, ঠিক ততবারই ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ও কালো। এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। কেউ জানতেও চায় না মানুষ হিসেবে সে কতটা সুন্দর…বাইরে থেকে কে কতটা সুন্দর সেটাই এখন আলোচনার বিষয় হয়ে গিয়েছে।”

আয়ুশ জানিয়েছেন তাঁকে নিয়ে যে চলে নিত্য ট্রোলিং, সে কথা অর্পিতাও জানেন। তবে ক্যামেরার সামনে দাঁড়াতে কখনওই চান না তিনি। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখের জীবন কাটাতে চান অর্পিতা। অর্পিতার কথায়, “আমি তারকা হওয়ার মতো কিছু করিনি। আমি কখনওই ক্যামেরার সামনে দাঁড়াব না। যেভাবে নিজের জীবন কাটাই সেভাবে কাটাব।” এর আগে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন আয়ুশ। কিন্তু সেই প্রেম টেকেনি। ২০১৪ সালে আয়ুশকে বিয়ে করেন অর্পিতা। তাঁদের দুই সন্তান রয়েছে।

Follow Us