Bigg Boss Bangla: ভরতের ডাউন ব্যাটারিতে তনুশ্রীর ‘ভালবাসার চার্জ’, চার্জ ফুরিয়ে হারল কে?

Bharat Kaul: বিগ বস বাংলার ঘরে এবার রোবট আর মানুষের হাড্ডাহাড্ডি লড়াই। টাআর সেখানেই তনুশ্রীর থেকে 'ভালবাসার চার্জ' পেয়ে আপ্লুত ভরত কল, আর তাতেই হেসে খুন গোটা বাড়ি! তবে হাসিমজার রেশ কাটতে না কাটতেই মাঝরাতে বেডরুম ও বাথরুমের দখল নিয়ে শুরু হয় তুলকালাম কাণ্ড। কার চার্জ শেষ হল, আর কেনই বা রাতারাতি পালটে গেল ঘরের সমীকরণ?

Bigg Boss Bangla: ভরতের ডাউন ব্যাটারিতে তনুশ্রীর ভালবাসার চার্জ, চার্জ ফুরিয়ে হারল কে?
কী ঘটেছে?

Sep 24, 2026 | 11:22 AM

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন টানটান উত্তেজনা। একদিকে ঝগড়া, তো অন্যদিকে খুনসুটি। এই সপ্তাহের লাক্সারি বাজেট টাস্কে আবার নতুন চমক। বাড়ির সদস্যদের দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একদল মানুষ, অন্য দল রোবট। আর এই খেলার মাঝেই জমজমাট মজা। রোবটের চার্জ শেষ হলেই মানুষ এসে চার্জ দেবে। আর এখানেই ঘটল এক মজার কাণ্ড!

ভরতের ব্যাটারিতে তনুশ্রীর ‘ভালবাসার চার্জ’

খেলার নিয়ম অনুযায়ী ভরত কলের চার্জ শেষ হয়ে যায়। তিনি তখন তনুশ্রী রায় দাসকে অনুরোধ করেন তাঁকে চার্জ দেওয়ার জন্য। তনুশ্রীও হাসিমুখে তাঁকে চার্জ দেন। আর চার্জ পেতেই ভরত মজার ছলে বলে ওঠেন, “ভালবাসার চার্জ দিয়ে ফুল করে দিল।” তাঁর এই কথা শুনে বিগ বস হাউজের সবাই হেসে গড়িয়ে পড়েন। দর্শকরাও এই খুনসুটি দারুণ উপভোগ করেছেন। এমনিতেও ভরত আর তনুশ্রীর একে অপরের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। দু’জনের বোঝাপড়াও দারুণ। আর গত বুধবারই ক্যাপ্টেন্সি টাস্কে জিতে ঘরের নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী! তবে শুরুতে তাঁদের সম্পর্ক মোটেই ভালো ছিল না।

জীতু আউট, রাতে শুরু তুমুল অশান্তি

মজার পাশাপাশি টাস্কে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। জীতু কমলকে চার্জ দেন সোনামণি সাহা। অন্যদিকে রাজবীর দে এবং মনামী ঘোষকে চার্জ দেন নন্দিনী দত্ত। তবে কপাল খারাপ জীতুর। রোবট দলের মধ্যে সবার আগে তাঁরই চার্জ আউট হয়ে যায়।

রাত বাড়তেই খেলা সাময়িক স্থগিত রাখা হয়। আর তখনই শুরু হয় আসল ড্রামা। রাজবীর আর মনামী বলেন, মানুষ সদস্যদের মধ্যে কেবল নন্দিনী রান্নাঘর ও শোওয়ার ঘরে ঢুকতে পারবেন। বাকিদের ঢোকার অনুমতি নেই। এই কথা শুনেই রেগে আগুন বাকি রোবটরা। তাঁদের সোজা কথা, সবাইকেই সব জায়গায় যেতে দিতে হবে। বিশেষ করে বাথরুম আর শোওয়ার ঘরে কোনও বাধা দেওয়া চলবে না। এই নিয়ে তুমুল তর্কাতর্কি শুরু হয়। শেষমেশ রাজবীররা তর্কে হেরে যান। আগামী পর্বেও এই টাস্ক চলবে। সেখানে আরও কী কী চমক থাকে, সেটাই এখন দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us