Bigg Boss Bangla: রাজবীরকে ‘ছাগল’ বলে কটাক্ষ! টাস্কের মাঝেই মনামীর সঙ্গে তুমুল ঝামেলা

Rajveer Dey Monami Ghosh clash: বিগ বস বাংলার ঘরে পা রেখেই শোরগোল ফেলে দিয়েছেন রাজবীর দে। টাস্ক চলাকালীন মনামীর সঙ্গে তাঁর তুমুল কথা কাটাকাটি ঘিরে উত্তাল গোটা বাড়ি। বিগ বসের ঘরে আবার কী ঘটল?

Bigg Boss Bangla: রাজবীরকে ‘ছাগল’ বলে কটাক্ষ! টাস্কের মাঝেই মনামীর সঙ্গে তুমুল ঝামেলা
কী ঘটেছে?

Sep 09, 2026 | 5:26 PM

রাজবীর দে (Rajveer Dey) ঘরে পা রাখা মাত্রই ‘বিগ বস বাংলা’র চেনা ছবিটা যেন ভোজবাজির মতো বদলে গিয়েছে। শান্ত পরিবেশ উধাও, তার বদলে এখন দিনভর শুধুই চিৎকার আর উত্তেজনার পারদ। রিয়্যালিটি শো ‘রোডিজ’-এর এই প্রাক্তন মুখ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঢুকেই একের পর এক প্রতিযোগীর ঘুম ছুটিয়ে দিয়েছেন। আলেকজান্দ্রিয়ার থেকে বাকিদের হাঁড়ির খবর বের করা থেকে শুরু করে কথার লড়াই, সব মিলিয়ে খেলা একেবারে ঘুরিয়ে দিয়েছেন রাজবীর।

কী ঘটেছে বিগ বসের ঘরে?

সম্প্রতি একটি টাস্ককে ঘিরে সেই অশান্তি চরমে পৌঁছাল। খেলায় গ্রামের মোড়ল সেজেছিলেন রাজবীর, আর তাঁর স্ত্রীর ভূমিকায় ছিলেন আলেকজান্দ্রিয়া। গ্রামের ওপর চড়াও হওয়া বাঘের সাজে মাঠে নামেন তনুশ্রী। খেলা চলাকালীনই তনুশ্রী মেজাজ হারিয়ে রাজবীরকে সোজা প্রশ্ন করেন, “আমি কি ছোট বাচ্চা? কিছুই বুঝি না? নাক টিপলে কি দুধ বেরোয়?” রাজবীর অবশ্য বিষয়টিকে খুব বেশি পাত্তা না দিয়ে কেবল একটি শব্দে উড়িয়ে দেন, “ছিঃ!” তবে আগুন ছড়ায় জয়িতার একটি মন্তব্য ঘিরে। বন্ধু হলেও জয়িতাকে রাজবীর মুখের ওপর সাফ জানিয়ে দেন, “যা বলেছ, তার দায় নিতে শেখো।”

ঝামেলার আসল বিস্ফোরণ ঘটে একটু পরে। সায়কের কথার পিঠে রাজবীর যখন বুক ফুলিয়ে ঘোষণা করেন, “সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে”, তখন আর চুপ থাকতে পারেননি মনামী ঘোষ। রাজবীর নিজের পক্ষে যুক্তি দিয়ে দাবি করেন, ঝগড়া করলেও তাঁর স্বভাব এমন নয় যে তিনি কাউকে গালিগালাজ দেবেন। কিন্তু মনামীও ছাড়ার পাত্রী নন। তিনি উল্টে তোপ দেগে বলেন, গালি না দিলেও কথার চাবুকে সবাইকে ‘ছো’ করেছেন রাজবীর।

এই কথা শুনতেই ক্ষোভে ফেটে পড়েন রাজবীর। নিজেকে আক্রান্ত দাবি করে তিনি ক্ষোভ উগরে দেন, “আমাকে ছাগল, অভদ্র ছেলে বলা হচ্ছে। বলা হচ্ছে টলিউড-বলিউড ইত্যাদি ইত্যাদি!” মনামী অবশ্য মাঝপথে থামিয়ে দিয়ে তাঁকে মনে করিয়ে দেন, “এই ‘টলিউড’টা তুমি বলেছ রাজবীর, যে এখানে টলিউডের সবাই তোমাকে কোণায় ঠেলে দিচ্ছে।” শোনামাত্রই যেন ক্ষেপে ওঠেন রাজবীর। পাল্টা জবাবে তিনি চিৎকার করে ওঠেন, “কেন, সবাই কি আমাকে কোণায় ঠেলে দেয়নি? যেটা আমার সঙ্গে ঘটছে, সেটাই বলছি!” তনুশ্রী থেকে শুরু করে মনামী, ঘরের পুরনো সব মহারথীদের বিরুদ্ধে রাজবীরের এই চড়া সুর বিগ বসের বাড়ির সমীকরণটাই যে পুরোপুরি উল্টেপাল্টে দিয়েছে, তা স্পষ্ট।

Loading...
Unable to load recommendations.
Follow Us