AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: সৃজলা থেকে আলেকজান্দ্রা, ঘরে ঢুকেই রাজবীরের ফ্লার্টে কাবু ‘বিগ বস বাংলা’! কে এই হ্যান্ডসাম হাঙ্ক?

Bigg Boss Bangla season 3: প্রতিটা মুহূর্তেই বদলাচ্ছে সমীকরণ। তার ওপর প্রথম সপ্তাহেই অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তের হঠাৎ বিদায়ে যখন স্তম্ভিত গৃহসদস্যরা, ঠিক তখনই ঘরের তাপমাত্রা বাড়াতে হাজির নতুন চমক! ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে টুক করে পা রাখলেন মডেল-অভিনেতা রাজবীর দে।

Bigg Boss Bangla: সৃজলা থেকে আলেকজান্দ্রা, ঘরে ঢুকেই রাজবীরের ফ্লার্টে কাবু 'বিগ বস বাংলা'! কে এই হ্যান্ডসাম হাঙ্ক?
| Updated on: Sep 07, 2026 | 5:38 PM
Share

‘বিগ বস বাংলা সিজন ৩’-এর অন্দরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। প্রথম সপ্তাহের অধিনায়ক ভরত কলের সঙ্গে বাকি প্রতিযোগীদের খটাখটি, মনামী ঘোষ ও ঝিলম গুপ্তর ধারালো বাক্যবাণ, তনুশ্রী ও জয়িতার হাই-ভোল্টেজ ড্রামা, কিংবা দুর্নিবার সাহার ঠাণ্ডা মাথার চাল আর নিরঞ্জনের ঘনঘন মুড সুইং—প্রতিটা মুহূর্তেই বদলাচ্ছে সমীকরণ। তার ওপর প্রথম সপ্তাহেই অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তের হঠাৎ বিদায়ে যখন স্তম্ভিত গৃহসদস্যরা, ঠিক তখনই ঘরের তাপমাত্রা বাড়াতে হাজির নতুন চমক! ‘ওয়াইল্ড কার্ড’ প্রতিযোগী হিসেবে টুক করে পা রাখলেন মডেল-অভিনেতা রাজবীর দে।

ঘরে পা রেখেই রাজবীর স্পষ্ট করে দিয়েছেন যে তিনি সহজে ছাড়ার পাত্র নন, বরং লম্বা রেসের ঘোড়া। আর ঢুকেই তাঁর ফ্লার্ট করার লক্ষ্য হয়ে উঠেছেন অভিনেত্রী সৃজলা গুপ্ত! এমনকি বাদ পড়েননি বিদেশিনী সুন্দরী আলেকজান্দ্রাও। তাঁর আগমনেই গৃহসদস্যদের কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। কিন্তু কে এই হ্যান্ডসাম হাঙ্ক রাজবীর দে?

টলিপাড়া ও গ্ল্যামার দুনিয়ার খবরাখবর অনুযায়ী, রাজবীরের আসল নাম শুভম। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর জনপ্রিয়তা চোখে পড়ার মতো—কেবল ইনস্টাগ্রামেই তাঁর অনুরাগী সংখ্যা ৪৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। আদতে শিলিগুড়ির ছেলে হলেও কাজের সূত্রে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। গ্ল্যামার জগতে নাম লেখানোর আগে শিলিগুড়িতে নিজের একটি পোশাকের ব্যবসাও সামলাতেন তিনি।

২০১৭ সালে ‘পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রথমবার লাইমলাইটে আসেন রাজবীর। এর পর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। জাতীয় স্তরের বিতর্কিত রিয়্যালিটি শো ‘এমটিভি রোডিজ’-এর অন্যতম আলোচিত প্রতিযোগী ছিলেন তিনি। পরবর্তীতে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি ২’ এবং অল্ট বালাজির স্পোর্টস ড্রামা ‘পাঞ্চ বিট ২’-তেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন।

গ্ল্যামার, ফিটনেস এবং রিয়্যালিটি শোয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে সঙ্গী করে এবার তিনি নামলেন ‘বিগ বস বাংলা’-র পিচে। অনিন্দ্যর মতো শান্ত বা ‘প্যাসিভ’ প্রতিযোগী বাদ পড়ার পর, রাজবীরের মতো এনার্জেটিক এবং ফিটনেস-ফ্রিক ওয়াইল্ড কার্ড এন্ট্রি যে পুরনো খেলোয়াড়দের শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলবে,  তা রাজবীরের জবরদস্ত এন্ট্রিই বলে দিচ্ছে। এখন দেখার, এই মায়ানগরীর হ্যান্ডসাম হিরো বিগ বসের ঘরের সমীকরণ ঠিক কতটা বদলে দিতে পারেন!

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ