Bigg Boss Bangla: লঙ্কা-কাণ্ডে তপ্ত বিগ বস বাংলার রাজনীতি! উত্তেজিত সৃজলাকে কোলে তুলে সরালেন নিরঞ্জন

Bigg Boss Bangla update: বিগ বস বাংলার রাজনৈতিক টাস্কে ধুন্ধুমার! কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার নিয়ে চরম অশান্তি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে যায় যে, সৃজলাকে কোলে তুলে সরিয়ে নিয়ে যান নিরঞ্জন। কার সঙ্গে কার ঝামেলা বাধে? কী ঘটেছে?

Bigg Boss Bangla: লঙ্কা-কাণ্ডে তপ্ত বিগ বস বাংলার রাজনীতি! উত্তেজিত সৃজলাকে কোলে তুলে সরালেন নিরঞ্জন
কী ঘটেছে?

Sep 30, 2026 | 8:23 AM

বিগ বস বাংলা (Bigg Boss Bangla) মানেই পরতে পরতে চমক। সোম থেকে রবি, ড্রামা আর ঝগড়া যেন শেষই হতে চায় না। তবে এবার আর শুধু সদস্যদের লড়াই নয়, বিগ বসের অন্দরে হঠাৎ করেই ঢুকে পড়েছে রাজনীতির উত্তাপ। রাজনীতির ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছেন জীতু কমল এবং গায়ক দুর্নিবার সাহা। আর সেই টাস্ক ঘিরেই তুলকালাম কাণ্ড।

কী ঘটেছে বিগ বস বাংলার ঘরে?

নীল হরিণ বনাম আগুনপাখি
লাক্সারি বাজেটের জন্য বিগ বস এবার প্রতিযোগীদের দেন রাজনীতির টাস্ক। বাড়িতে তৈরি হয় দুটি দল। একদিকে ‘আগুনপাখি’, দলের নেতা দুর্নিবার। তাঁর সঙ্গে রয়েছেন ঝিলম, তনুশ্রী এবং অনুষ্কা। অন্যদিকে ‘নীল হরিণ’ দলের দায়িত্বে জীতু। তাঁর দলে রয়েছেন রাজবীর, মনামী এবং নন্দিনী। নির্বাচন সামলানোর দায়িত্বে ভরত কল। আর সাধারণ জনতা হলেন দীপেন্দু, সোনামণি, নিরঞ্জন এবং সৃজলা।

‘থাকতে সুখী আগুনপাখি’ স্লোগানে ঝিলম আর দুর্নিবার যখন বাজিমাত করতে চাইছেন, তখন জীতুর হয়ে গলা ফাটাচ্ছেন মনামী, রাজবীর এবং নন্দিনী। অন্যদিকে দুর্নিবারের প্রতীকে জয় আনতে কোমর বেঁধে নেমেছেন ঝিলম ও সোনামণি।

লঙ্কা-কাণ্ডে রণক্ষেত্র, সৃজলাকে সরালেন নিরঞ্জন

নীল হরিণ দল প্রচার করতে গেলে বিপত্তি বাধে। সৃজলা শর্ত দেন, কাঁচা লঙ্কা চিবিয়ে প্রচার করতে হবে। মনামী জানান এমন আজব শর্ত রাখা যায় না। আর রাজবীর ক্রুদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ করেন। রাজবীর ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ জনতা তাঁদের প্রতিযোগিতায় টিকতেই দিতে চাইছে না। সোনামণি পালটা জানান, নীল হরিণ দল কতটা শক্তিশালী ও ধৈর্যশীল, তাঁরা সেটাই দেখতে চান। সৃজলা বলেন, কেউ চাইলে এই চ্যালেঞ্জ নাও নিতে পারেন। অন্য দলকেও একই কথা বলা হয়েছে।

এই নিয়ে রাজবীর আর সৃজলার মধ্যে তুমুল ঝামেলা বেধে যায়। জীতু হাতজোড় করে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সৃজলা বলেন, “আগের সপ্তাহে কোন ঠিক কাজটা হয়েছিল? অনেক কিছু ঠিক নয়, স্পোর্টিংলি নিতে হবে। নিজের চরিত্রের পরিচয় দিচ্ছ।” রাগে রীতিমতো ফেটে পড়েন তিনি।

এরপর রাজবীর বিপক্ষ দলের পতাকা ফেলে দেন। পালটা পতাকা ছিঁড়ে ফেলেন অনুষ্কা। অনুষ্কা ও তনুশ্রীর সঙ্গে রাজবীরের ব্যাপক ঝামেলা লাগে। রাজবীর আগুনপাখির প্রতীকের পাজল পিস সরিয়ে ফেলেন। রেগে গিয়ে সৃজলা ভেঙে দেন নীল হরিণ প্রতীক! সৃজলা এতটাই উত্তেজিত হয়ে যান যে, তাঁকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। শেষমেশ পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে নিরঞ্জন তাঁকে কোলে তুলে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। এখন কোন দল যেতে সেই উত্তর পাওয়ার আশায় রয়েছেন এই শো এর ভক্তরা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us