Bigg Boss Bangla: ‘বিগ বস’-এ ঢুকেই ডবল গেম? রাজবীর-নন্দিনীর সম্পর্কে কি ভাঙন ধরাতে চাইছেন অনুষ্কা?

Bigg Boss Bangla Anushka Ghosh:'বিগ বস'-এর ঘরে পা রেখেই নিজের খেলা শুরু করেছেন অনুষ্কা ঘোষ। প্রথমে রাজবীরকে সতর্কবার্তা, আর এবার নন্দিনীর কাছে গিয়ে তাঁর গেমপ্ল্যান নিয়ে প্রশ্ন তুললেন স্প্লিটসভিলা খ্যাত এই মডেল। ঠিক কী বলেছেন তিনি? রাজবীর নন্দিনীর সম্পর্কে কী ভাঙন ধরাতে চাইছেন অনুষ্কা?

Bigg Boss Bangla: বিগ বস-এ ঢুকেই ডবল গেম? রাজবীর-নন্দিনীর সম্পর্কে কি ভাঙন ধরাতে চাইছেন অনুষ্কা?
কী ঘটেছে বিগ বসের ঘরে?

Sep 29, 2026 | 1:29 PM

‘বিগ বস বাংলা’ -এর ঘরে ওয়াইল্ড কার্ড হিসেবে পা রেখেই খেলার ধরন এবং সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছেন অনুষ্কা ঘোষ। কলকাতার মেয়ে তথা স্প্লিটসভিলা খ্যাত এই মডেল প্রথম থেকেই নিজের ছক কষতে শুরু করেছেন। ঘরে ঢুকেই তাঁর প্রথম লক্ষ্য ছিলেন রাজবীর দে। আর এবার তাঁর নিশানায় নন্দিনী দত্ত। ডবল গেম খেলে দু’জনেরই কান ভাঙানোর চেষ্টা করছেন এই নতুন প্রতিযোগী বলে মনে করছেন অনেকেই।

ঘরে পা রাখার পরেই রাজবীরকে আলাদা করে ডেকে অনুষ্কা এক বিস্ফোরক কথা বলেন। নন্দিনীকে ইঙ্গিত করে তিনি রাজবীরকে সতর্ক করে সোজা জানিয়ে দেন, “রাজবীর ভালো খেলছ। তুমি কারওর পাল্লায় পড়ে নিজের গেমটা খারাপ করো না প্লিজ।”

রাজবীরের মনে সন্দেহ তৈরি করার পর এবার তিনি নন্দিনীর দিকে নজর দিয়েছেন। রাত্রিবেলা বাথরুম এরিয়াতে অনুষ্কা মেকআপ তুলছিলেন। ঠিক সেই সময় তাঁর পাশে বসেছিলেন নন্দিনী। সুযোগ বুঝে অনুষ্কা বলেন, “দু’জনকেই বলছি, তোদের ব্যাপার, তোরা কীভাবে বিগ বস জিতবি। ও তোর চারপাশে ঘুরছে, তুইও তাই। ভাল লাগে মনে রাখ, বাইরে গিয়ে থাকবি একসঙ্গে। কিন্তু এখানে গেম খেলতে এসেছিস তো। খেল নিজে। ওকে রিভলভ করে চলছিস কেন?”

জবাবে নন্দিনী জানান, “এটা ঠিকই বলেছিস। আচ্ছা, ওর মধ্যে যে অ্যাগ্রেশন আছে, সেটা কি কোথাও গিয়ে আমাকে আরও অ্যাগ্রেসিভ করেছে? তোর কি মনে হয়?”

এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দেননি অনুষ্কা। তিনি শুধু বলেন, “এটা কানেকশন বানানোর জায়গা নয়, যে দোকায় জিততে হবে। খুব ইনসিকিওর লাগছে তোকে। এই ক’দিনে তোর এত ভালবাসা কী করে হয়ে গেল?” অনুষ্কা আরও দাবি করেন যে, গেমের দিক থেকে দেখলে তাঁদের এই সম্পর্কটা বেশ ফেক বা নকল লাগছে।

যদিও অনুষ্কার এই কথা মানতে একেবারেই নারাজ নন্দিনী। তিনি সাফ জানান, তাঁর তরফ থেকে কোনও কিছুই মিথ্যে নয়। ভালবাসার মতো সত্যিকারের একটা অনুভূতি তাঁর মধ্যে রয়েছে। তবে বাস্তবতা বোঝানোর জন্য অনুষ্কাকে ধন্যবাদও জানান দুই শালিক খ্যাত এই নায়িকা।

অনুষ্কা আর নন্দিনীর এই কথোপকথনে অনেকেই মনে করছেন যে এটা অনুষ্কার গেম প্ল্যান। শুরুতেই রাজবীর-নন্দিনীর সম্পর্ক ভাঙতে চাইছেন অনুষ্কা বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। তবে অনুষ্কা ঠিক কী চাইছেন, সেই উত্তর সময় দেবে।

শুধু এই আলোচনাই নয়, মধ্যরাতে দুর্নিবার সাহার সঙ্গে হাত মিলিয়ে গোটা রান্নাঘর তছনছ করেছেন অনুষ্কা। জুড়ে দিয়েছেন তুমুল চিৎকার চেঁচামেচি। তাঁর এই খেলা আগামী দিনে বিগ বসের ঘরে আর কী কী বদল আনে, সেটাই এখন দেখার।

গত ৩০ অগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে এসেছিলেন রাজবীর। এরপর জীতু কমল এবং সবশেষে অনুষ্কা এন্ট্রি নিয়েছেন। গত সপ্তাহে অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তীর পর এই সপ্তাহে খেলা থেকে বাদ গিয়েছেন সোহিনী পাল। অন্যদিকে, বুধবারের টাস্কে জিতে ঘরের নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী রায় দাস।

Loading...
Unable to load recommendations.
Follow Us