AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত শক্তি কাপুর! খবর রটতেই মুখ খুললেন ‘ক্রাইম মাস্টার গোগো’

অযাচিত এই মৃত্যুসংবাদ কানে পৌঁছতেই একটি ভিডিও বার্তা শেয়ার করেন অভিনেতা। বিরক্ত ও বিস্মিত শক্তি কাপুর স্পষ্ট ভাষায় জানান, “দয়া করে কেউ দুশ্চিন্তা করবেন না। আমার মৃত্যুর যে খবর রটানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একদম সুস্থ ও সতেজ আছি।” তবে এই ধরনের ঘটনায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর পরিকল্পনা তাঁর নেই বলেই জানিয়েছেন তিনি।

প্রয়াত শক্তি কাপুর! খবর রটতেই মুখ খুললেন 'ক্রাইম মাস্টার গোগো'
| Updated on: May 08, 2026 | 7:47 PM
Share

সোশ্যাল মিডিয়ার যুগে গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভ্রান্তি। এবার সেই বিভ্রান্তির জালে জড়িয়ে পড়লেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। গত ২৪ ঘণ্টা ধরে নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যুসংবাদ। শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন অনুরাগীদের একাংশ। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে খোদ অভিনেতা নিজেই সামনে এলেন। জানালেন, তিনি কেবল জীবিতই নন, বরং ‘পুরোদস্তুর চনমনে’ আছেন।

অযাচিত এই মৃত্যুসংবাদ কানে পৌঁছতেই একটি ভিডিও বার্তা শেয়ার করেন অভিনেতা। বিরক্ত ও বিস্মিত শক্তি কাপুর স্পষ্ট ভাষায় জানান, “দয়া করে কেউ দুশ্চিন্তা করবেন না। আমার মৃত্যুর যে খবর রটানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি একদম সুস্থ ও সতেজ আছি।” তবে এই ধরনের ঘটনায় সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর পরিকল্পনা তাঁর নেই বলেই জানিয়েছেন তিনি। ভক্তদের প্রতি তাঁর অনুরোধ— ইন্টারনেটে দেখা সব খবর যেন যাচাই না করে বিশ্বাস না করা হয়।

শক্তি কাপুরই প্রথম নন, এর আগেও বলিউডের একাধিক মহাতারকাকে নিয়ে এমন কুরুচিকর রসিকতা করা হয়েছে। সেই তালিকায় আছেন, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান বহুবার তাঁদের নিয়ে ভুয়ো খবর রটেছে।  প্রবীণ এই অভিনেতারাও ইন্টারনেটের ‘ডেথ হোক্স’-এর শিকার হয়েছেন। এক সময় তাঁর মৃত্যুসংবাদ এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে, অভিনেতার পরিবার মানসিক বিপর্যয়ের মুখে পড়ে। পরিস্থিতি সামাল দিতে রাজা মুরাদ সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবং লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

Follow Us