AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly: শনির সকালে শপথ নিয়ে কোথায় এসে বসবেন শুভেন্দু? কোথায় বাড়ল তৎপরতা?

West Bengal Assembly prepares for new Chief Minister: শনিবার সকালে ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তারপর সেখান থেকে আসবেন বিধানসভায়। তার জন্য এদিন বিধানসভায় জোর তৎপরতা দেখা গেল। প্রাক্তন মন্ত্রীদের নেমপ্লেট খুলে নেওয়া হচ্ছে। বিধানসভার গেটে রং করা হচ্ছে। চারদিক পরিষ্কার করা হচ্ছে।

West Bengal Assembly: শনির সকালে শপথ নিয়ে কোথায় এসে বসবেন শুভেন্দু? কোথায় বাড়ল তৎপরতা?
সেজে উঠছে বিধানসভাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 7:34 PM
Share

কলকাতা: ১৫ বছর পর রাজ্যে সরকার বদল। রাজ্যে প্রথমবার সরকার গঠন করতে চলেছে বিজেপি। শনিবার সকালে ব্রিগেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেজে উঠছে ব্রিগেড। একইসঙ্গে শুরু হয়েছে আরও একটা জল্পনা। ব্রিগেডে শপথের পর কোথায় এসে বসবেন মুখ্যমন্ত্রী? তার জন্য তৎপরতা শুরু হয়েছে বিধানসভায়। কারণ, ব্রিগেডে শপথের পর বিধানসভাতেই আসবেন শুভেন্দু অধিকারী।

তৎপরতা বাড়ছে বিধানসভায়-

২০১১ সালে পালাবদল দেখেছিল রাজ্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পর মহাকরণে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নবান্ন তৈরি হয়। মমতা নবান্ন থেকেই সচিবালয়ের কাজকর্ম করতেন। কিন্তু, বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে সরকার পরিচালনা করবেন। তবে, সংস্কারের জন্য এখনই মহাকরণে গিয়ে ওঠা সম্ভব হচ্ছে না।

এখানেই বাড়ছে বিধানসভার গুরুত্ব। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহাকরণে সংস্কারের জন্য আপাতত মাস ছয়েক বিধানসভা থেকে সচিবালয় চালাবেন নতুন মুখ্যমন্ত্রী। শনিবার সকালে ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তারপর সেখান থেকে আসবেন বিধানসভায়। তার জন্য এদিন বিধানসভায় জোর তৎপরতা দেখা গেল। প্রাক্তন মন্ত্রীদের নেমপ্লেট খুলে নেওয়া হচ্ছে। বিধানসভার গেটে রং করা হচ্ছে। চারদিক পরিষ্কার করা হচ্ছে। বিধানসভায় প্রাক্তন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নেমপ্লেট ছিল। এদিন তা খুলে ফেলা হয়।

আগামিকাল শপথের পর নতুন মুখ্যমন্ত্রীর নেমপ্লেট বসবে। নতুন স্পিকারের নামেও নেমপ্লেট বসবে। বাকি মন্ত্রীদের নেমপ্লেট পরে বসানো হবে বলে জানা গিয়েছে। আগামিকাল শপথের পর শুভেন্দু বিধানসভায় এসে বসতে পারেন। কালকের জন্য পুরোটাই আনুষ্ঠানিকতা। আগামিকাল থেকে আপাতত বন্ধ রাখা সব ঘর খুলে যাবে। আগামিকাল সব কর্মীর ছুটি বাতিল হয়েছে। এদিন সন্ধেয় দেখা গেল, গেরুয়া আলোয় সেজে উঠেছে বিধানসভা। ৩৫০ আলোর সেট বসবে বলে জানা গিয়েছে।

বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, মহাকরণে সংস্কারের জন্য আপাতত মাস ছয়েক বিধানসভা থেকে সচিবালয় চালাবেন নতুন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর পুরনো ঘরেই নতুন মুখ্যমন্ত্রী বসবেন। সচিবালয় বসছে একই ক্যাম্পাসে থাকা প্ল্যাটিনাম জুবিলি হলে।

Follow Us