Phone Bhoot: হলে লোক নেই, প্রযোজকের মাথায় হাত, ‘ফোন ভূত’-এর প্রথম দিনের আয় এত্ত কম!

Katrina Kaif: প্রসঙ্গত, ছবি প্রথম দিন ভাল আয় না করলেও, উইকেন্ডের আশা এখনও ছাড়ছেন না ক্যাটরিনা-টিম। কে বলতে পারে? মির‍্যাকেল হলেও তো হয়ে যেতে পারে।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 05, 2022 | 1:05 PM

বিয়ের পর এই প্রথম ছবি মুক্তি পেয়েছিল ক্যাটরিনা কাইফের। সেই ছবিতে তিনি আবার ভূত। প্রচারও হয়েছিল জোরদার। এমনকি ভিকিও সামিল হয়েছিলেন ক্যাটরিনার ছবির প্রচারে। কিন্তু মুক্তি পেতেই এ কী! হিট তো দূর, সাফল্যের কাছাকাছিও পৌঁছতে পারল না ওই ছবি। প্রথম দিনে কত আয় হয়েছে শুনলে রীতিমতো আঁতকে উঠবেন! দেশজুড়ে ১৪০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ওই ছবি। কিন্তু পরিচালক গুরমীত সিংয়ের ওই হরর কমেডি দেখতে হলমুখো হলেনই না দর্শক। কাজ করল না ক্যাট-ম্যাজিকও। এমনকি নতুন প্রজন্মের দুই হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর ছবিতে থাকলেও সে ক্যারিশ্মাও হয়ে গেল নেহাতই ফিকে। কত আয় হল ওই ছবির?

বক্সঅফিস ইন্ডিয়ার রিপোর্ট জানাচ্ছেম ওই ছবির আয় ১ কোটি ৭৫ লক্ষ থেকে ২ কোটি ২৫ লক্ষের আশেপাশে। বাজেট অনুযায়ী যা একেবারেই নগণ্য। ঘটনায় নাকি চিন্তায় প্রযোজকও। এত খারাপ ব্যবসা নাকি আশা করেননি তাঁরাও, জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে। ওই একই দিনে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের ছবি ‘মিলি’। ছবিত্রে জাহ্নবীকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম ভূমিকায়। তবে ‘ফোনভূত’-এর তুলনায় ওই ছবির ফলাফল আরও খারাপ। জাহ্নবীর অভিনয় প্রশংসিত হলেও অধিকাংশ দর্শকের মনে ধরেনি ওই ছবি। তবে এ সবের মাঝেই যদিও জ্যাকপট নিয়ে গিয়েছে কন্নড় ছবি ‘কান্তারা’। বক্সঅফিসে ফাটাফাটি সাফল্য লাভ করেছে ছবিটি। শুধু ওই রাজ্যেই নয়, গোটা দেশেই এখন ওই ছবি নিয়ে চর্চা অব্যাহত।

প্রসঙ্গত, ছবি প্রথম দিন ভাল আয় না করলেও, উইকেন্ডের আশা এখনও ছাড়ছেন না ক্যাটরিনা-টিম। কে বলতে পারে? মির‍্যাকেল হলেও তো হয়ে যেতে পারে। গত বছর ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। বয়সে ভিকির থেকে বেশ কয়েক বছরের বড় ক্যাটরিনা। অনেকেই মনে করেছিলেন এই বিয়ে বুঝি টিকবে না। তবে সে সব ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে ভালই আছেন তাঁরা। জীবন কাটাচ্ছেন নিজেদের শর্তে। কাজ রয়েছে, সঙ্গে রয়েছে ভরপুর রোম্যান্সও।

Follow Us