AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অসুস্থ দর্শনাকে অপমান! গর্জে উঠলেন শাশুড়ি মা, ‘না পেয়ে এখন…’

Saurav-Darshana: লাগাতার অপমান সহ্য করতে পারেননি দর্শনার শাশুড়ি। আসরে নামেন তিনিও। সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, "আপনি না পেয়েও এত হতাশাগ্রস্ত কেন?"

অসুস্থ দর্শনাকে অপমান! গর্জে উঠলেন শাশুড়ি মা, 'না পেয়ে এখন...'
গর্জে উঠলেন শাশুড়ি মা
| Updated on: Apr 06, 2024 | 4:22 PM
Share

গত বছর ডিসেম্বরেই বিয়ে করেছেন দর্শনা বণিক ও সৌরভ দাস। বিয়ের আগে থেকেই তাঁদের নিয়ে চলছে কটাক্ষ। তবে তাঁরা আছেন ভালবাসায়। সে প্রমাণই যেন মিলল এবার। দর্শনাকে অপমান করতেই চুপ করে থাকলেন না তিনি। দিলেন যোগ্য জবাব। কী ঘটেছে? দিন দুয়েক আগেই শহরের বুকে এক নিশিঠেকে শুভ্রজিৎ মিত্রের ছবি ‘দেবী চৌধুরাণী’র র‍্যাপ আপ পার্টি ছিল। সেখানেই আমন্ত্রিত ছিল সৌরভ ও দর্শনা। নাইটক্লাবে ঢোকার ঠিক আগেই দর্শনার চুল ঠিক করতে দেখা যায় সৌরভকে। পরম যত্নে এদিক ওদিন বিন্যস্ত চুল সাজিয়ে দেন তিনি। সেই ভিডিয়োই তুলে ফেলেন ‘টলি অনলাইন’ নামক এক পাপারাৎজি অ্যাকাউন্ট।

সেই অ্যাকাউন্টের তরফে ভিডিয়োটি আপলোড করা হলে দর্শনা লেখেন, “সেদিন আমি খুব অসুস্থ ছিলাম।” এর পরেই শুরু হয় ট্রোলিং। জনৈক এক নেটিজেন দর্শনাকে উদ্দেশ্য করে লেখেন, ” তোমার শরীর আর মাথা দুটোই খারাপ।” ব্যস, এই কথা শুনেই নিজেকে আর ঠিক রাখতে পারেননি সৌরভ। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে তাঁর পাল্টা জবাব, “আর তোমার মন আর…থাক”! নেটিজেনদের প্রশ্ন, “স্ত্রীকে অপমান সহ্য করতে না পেরে ছন্দ মিলিয়ে গালিগালাজই কি করতে চলেছিলেন সৌরভ? ” যদিও ওই ব্যক্তি এ ধরনের রিপ্লাই পাওয়ার পরেও থেমে যাননি। এবার সৌরভকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “দাদা আপনি নায়িকার বউ পেয়ে পুরো আকাশে উড়ছেন। এত গর্ব আর ইগো ভাল না।”

লাগাতার অপমান সহ্য করতে পারেননি দর্শনার শাশুড়ি। আসরে নামেন তিনিও। সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “আপনি না পেয়েও এত হতাশাগ্রস্ত কেন?” এখানেই শেষ নয়, প্রতিটি ট্রোলেরই জবাব দিয়েছে অজন্তা দাস। ছাড়েননি সৌরভও। পরিবারের প্রতি যাতে কোনও নেতিবাচকতা নেমে না আসে তা রক্ষা করতে সদা সচেষ্ট তাঁরা।

Follow Us