রাতবিরেতে বাথরুমে যেতে গিয়ে পা টলমল হবুমা দীপিকার! কোন চাপে পড়লেন রণবীর ঘরনি?
দ্বিতীয়বার মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা। বর্তমানে অভিনেত্রী গর্ভাবস্থার অন্তিম পর্যায় অর্থাৎ ‘থার্ড ট্রাইমেস্টার’-এ পা রেখেছেন। আর প্রেগন্যান্সির এই শেষ তিন মাসের রাতগুলো কেমন কাটছে? মাঝরাতে হবু মায়েদের ঠিক কেমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়? এবার নিজেই হাসিমুখে সেই খবর শোনালেন বলিউডের ‘মস্তানি’।

টলিউড বা বলিউড—তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানতে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। আর তা যদি হয় দীপিকা পাড়ুকোনের মতো গ্লোবাল আইকনের জীবনের দ্বিতীয় সন্তান আসার খবর, তবে তো কথাই নেই! গত এপ্রিল মাসেই ভক্তদের সঙ্গে দ্বিতীয়বার মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছিলেন দীপিকা। বর্তমানে অভিনেত্রী গর্ভাবস্থার অন্তিম পর্যায় অর্থাৎ ‘থার্ড ট্রাইমেস্টার’-এ পা রেখেছেন। আর প্রেগন্যান্সির এই শেষ তিন মাসের রাতগুলো কেমন কাটছে? মাঝরাতে হবু মায়েদের ঠিক কেমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়? এবার নিজেই হাসিমুখে সেই খবর শোনালেন বলিউডের ‘মস্তানি’।
দীপিকা পাড়ুকোন এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চললেও, প্রথমবারের মতোই প্রতিটা মুহূর্তকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন তিনি। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে প্রেগন্যান্সির শুরুর দিকে দাপিয়ে কাজও করেছেন। শুধু স্টুডিওর চার দেওয়ালে নয়, অন্তঃসত্ত্বা অবস্থাতেই পোল্যান্ডের কনকনে ঠান্ডায় উড়ে গিয়ে শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর শুটিং শেষ করেছেন তিনি। অবশ্য শুটিং সেট ছাড়া বাকি সময়টা লাইমলাইট থেকে নিজেকে দূরেই রেখেছেন নায়িকা। এমনকী, স্বামী রণবীর সিংয়ের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর সাকসেস পার্টি বা প্রিমিয়ারেও তাঁকে দেখা যায়নি।
আপাতত চিকিৎসকদের পরামর্শে এবং শরীরের কথা মাথায় রেখে শুটিং থেকে পুরোপুরি বিরতি নিয়েছেন দীপিকা। এই অবসরে ঘরের দিনগুলো কেমন কাটছে তাঁর? শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার ভিডিও শেয়ার করে তারই এক চিলতে ঝলক দেখালেন অভিনেত্রী।
দীপিকার শেয়ার করা ওই রিল ভিডিওটিতে অত্যন্ত বাস্তবসম্মত এবং মজার ছলে ফুটে উঠেছে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যরাতের বিনিদ্র যাপনের গল্প। ভিডিওতে দেখা যাচ্ছে, গর্ভাবস্থার শেষ দিকে একজন নারী কীভাবে মাঝরাতে টলমল পায়ে বারবার শৌচালয়ের দিকে ছুটে যান। মা হতে চলা প্রতিটা নারীর কাছেই এই পরিস্থিতি ভীষণ চেনা। সেই ভিডিওটি নিজের দেওয়ালে শেয়ার করে দীপিকা বুঝিয়ে দিলেন, বর্তমানে তাঁর রাতের হালও ঠিক একই রকম।
বলিউডের অন্দরমহল সূত্রে খবর, আগামী অক্টোবর মাসেই রণবীর-দীপিকার কোল আলো করে আসতে চলেছে তাঁদের দ্বিতীয় সন্তান। তাঁদের প্রথম সন্তান ‘দুয়া’র জন্ম হয়েছিল গণেশ চতুর্থীর পুণ্যলগ্নে। এবার বলিপাড়ায় জোর গুঞ্জন, দেবীপক্ষের সূচনা তথা নবরাত্রির পবিত্র আবহেই নাকি দীপিকার সন্তান প্রসবের দিনক্ষণ দিয়েছেন চিকিৎসকরা। ভক্তরাও এখন ‘দীপবীর’-এর ঘরে নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন।
