AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তোমার প্রেমেই পড়ব, চিরকাল’, কার জন্মদিনে হৃদয় নিংড়ে প্রেমবার্তা দিব্যজ্যোতির?

Dibyojyoti Dutta: এত দিন নিজেকে সিঙ্গল হিসেবেই দাবি করেছনে দিব্যজ্যোতি, তবে হঠাৎ কার প্রেমে পড়লেন তিনি? কার জন্য লিখেছেন এই কবিতা?

'তোমার প্রেমেই পড়ব, চিরকাল', কার জন্মদিনে হৃদয় নিংড়ে প্রেমবার্তা দিব্যজ্যোতির?
দিব্যজ্যোতি দত্ত।
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 7:22 PM
Share

দিব্যজ্যোতি দত্তকে চেনেন তো? ছোটপর্দার ডক্টর সূর্য তিনি। এই মুহূর্তে যাকে দেখা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। সেই সূর্যই এবার পড়েছেন প্রেমে। সেই প্রেমের কথা উজাড় করে দিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায়। লিখে ফেলেছেন এক কবিতাও। দিব্যজ্যোতি লিখেছেন, “আজ হোক বা কাল/ তোমার সাথেই চলব/ তোমার প্রেমেই পড়ব চিরকাল। সুনামি হোক বা ভূমিকম্প। তুফান হোক বা খরা/ হৃদয়ে শুধুই থাকবে তুমি, আমার ভুবন ভরা/ তুমিই আমার বন্ধু, তুমিই আমার সখা। অনুরাগ আছে তোমার ছোঁয়ায় হৃদমাঝারে রাখা।”

এত দিন নিজেকে সিঙ্গল হিসেবেই দাবি করেছনে দিব্যজ্যোতি, তবে হঠাৎ কার প্রেমে পড়লেন তিনি? কার জন্য লিখেছেন এই কবিতা? সেই কথাও শেয়ার করেছেন নায়ক। আজ অর্থাৎ বুধবার তাঁর ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র জন্মদিন। সেই উপলক্ষেই ওই ধারাবাহিকের উদ্দেশে ওই কবিতা লিখেছেন তিনি। ওই ধারাবাহিকই যে তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে কয়েক শো গুণ।

একসময় টিআরপির প্রথমে থাকত ওই ধারাবাহিক। ‘অনুরাগের ছোঁয়া’ ছিল কার্যতই অপ্রতিরোধ্য। যদিও যত দিন গিয়েছে ততই ওই ধারাবাহিকের টিআরপি কমে শুরু করেছে। এই মুহূর্তে পাঁচ-ছয়ে থাকে ওই ধারাবাহিক। যদিও মহিলা মহলে ডক্টর সূর্য ওরফে দিব্যজ্যোতির জনপ্রিয়তা যত দিন যাচ্ছে ততই যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে।

Follow Us