AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অজয় নয়, কাজলের মনে প্রেম জাগিয়েছিলেন কোন সুপারস্টার?

Relationship: বিয়ের আগে কাজল অজয়েরই এক বন্ধুর প্রেমে হাবুডুবু খেতেন। অজয়কে সেই কথা বলেওছিলেন অভিনেত্রী। সেই বন্ধুকে ইমপ্রেস করার নানা ধরনের টিপস নিতে অজয়ের থেকে। জানেন অজয়ের সেই বন্ধু কে?

অজয় নয়, কাজলের মনে প্রেম জাগিয়েছিলেন কোন সুপারস্টার?
| Updated on: Dec 18, 2024 | 8:05 PM
Share

কাজল এবং অজয় দেবগণের বিয়েটা খুব বেশি লোকজন জানতে পারেননি। মিডিয়ার ডামাডোল ছিল না। বড়-বড় করে ছবি বেরোয়নি সেইভাবে। হঠাৎই জানা যায় বলিউডের ‘গার্ল নেক্সট ডোর’ কাজলকে বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগণ। পরবর্তীকালে অবশ্য বিয়ে সম্পর্কে নানা কথা শেয়ার করেছিলেন কাজল। তাঁর সাংসারিক জীবনের খুঁটিনাটি অনেককিছু নিয়েই কথা বলেছিলেন তিনি। অত্যন্ত পারিবারিক মানুষ কাজল। স্বামী এবং সন্তান নিয়েই তাঁর জীবন। গুছিয়ে সংসার করেন। কিন্তু একটা কথা জানলে অবাক হবেন যে, বিয়ের আগে কাজল অজয়েরই এক বন্ধুর প্রেমে হাবুডুবু খেতেন। অজয়কে সেই কথা বলেওছিলেন অভিনেত্রী। সেই বন্ধুকে ইমপ্রেস করার নানা ধরনের টিপস নিতে অজয়ের থেকে। জানেন অজয়ের সেই বন্ধু কে?

অজয় সেই বন্ধু আর কেউ নন অভিনেতা অক্ষয় কুমার। হিন্দি ফিল্ম দুনিয়ায় অজয় এবং অক্ষয়ের বন্ধুত্বের নানা কাহিনি শোনা গিয়েছে। বহু ছবিতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। অক্ষয় যখন ইন্ডাস্ট্রিতে নতুন মুখ, তখন থেকেই কাজলের তাঁকে ভাল লাগত। সোজা কথায়, অক্ষয়ের উপর বিশাল ক্রাশ খেয়েছিলেন কাজল। অজয় নাকি ছিলেন কাজলের বেস্ট ফ্রেন্ড। তাঁকে এসেই সব কথা শেয়ার করতেন কাজল। কোনও ছেলেকে ভাল লাগলে, পছন্দ হলে সবার আগে অজয়কেই জানাতেন কাজল। বান্ধবীর সমস্ত কথা কান পেতে শুনতেন অজয়। তারপর একদিন কাজল-অজয়ের মন দেওয়া-নেওয়া হয়। সত্যিই তাঁদের প্রেম হয়। প্রেম গড়ায় বিয়েতে। আর অক্ষয়? নাহ্, কাজলের সঙ্গে অক্ষয়ের বিষয়টা অধরাই। অক্ষয় বিয়ে করেন রাজেশ খান্না এবং ডিম্পল কাপাডিয়ার কন্যা অভিনেত্রী (এখন তিনি আর অভিনয় করেন না) টুইঙ্কেল খান্নাকে। তাঁরাও সুখের সংসার করছেন বহু বছর।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?