AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mandarmani: অর্ণব-এর আবহেই মন্দারমণির উত্তাল সমুদ্রে ঘটে গেল বিপদ

Cyclone Arnab: জানা গিয়েছে, রামনগর থানার অন্তর্গত কয়েকজন লোক তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজন করতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে স্নান করতে নামেন। বিপদ বুঝে কর্তব্যরত নুলিয়ারা তাঁদের সমুদ্র থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তারপরও ঘটে গেল বিপদ।

Mandarmani: অর্ণব-এর আবহেই মন্দারমণির উত্তাল সমুদ্রে ঘটে গেল বিপদ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 7:16 PM
Share

মন্দারমণি: অর্ণবের আশঙ্কায় ঘুম উড়েছে উপকূলের বাসিন্দাদের। কোথাও বাঁধ ভাঙার আশঙ্কা, কোথাও বন্যার আতঙ্ক। বাংলার উপকূলের এলাকাগুলোতে ঝড়-বৃষ্টির ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে মন্দারমণিতে (Mandarmani) ঘটে গেল দুর্ঘটনা। তলিয়ে গেলেন তিন পর্যটক। মৃত্যু হয়েছে একজনের। বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, রামনগর থানার অন্তর্গত কয়েকজন লোক তাজপুরের মল্লিকা বিচ সংলগ্ন এলাকায় বনভোজন করতে যান। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে স্নান করতে নামেন। বিপদ বুঝে কর্তব্যরত নুলিয়ারা তাঁদের সমুদ্র থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

কিন্তু কিছুক্ষণ পর ওই যুবকরা নুলিয়াদের নজর এড়িয়ে ফের সমুদ্রে স্নান করতে নামেন। সেইসময় তাঁরা সমুদ্রে তলিয়ে যেতে থাকেন। দেখতে পেয়ে আবার ছুটে যান নুলিয়ারা। স্থানীয় লোকজনের সাহায্যে তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হলে গোবিন্দ পন্ডা নামে ১৮ বছরের যুবকের মৃত্যু হয়। সবুজ বরণ সাউ নামে আর এক যুবককে অসুস্থ অবস্থায় কাঁথি হাসপাতালে রেফার করা হয়েছে। সুস্থ রয়েছে আর এক পর্যটক বিকাশচন্দ্র জানা।

এদিকে, শেষ আপডেট বলছে, বিশাখাপত্তনম থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে অর্ণব। বিশাখাপত্তনমের কাছেই ইয়ানামে হলে সাইক্লোনের ল্যান্ডফল। বুধবার আছড়ে পড়ার সময় অর্ণবের গতি থাকতে পারে ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?