AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ethanol Petrol: পেট্রোল নয়, ইথানলই ভবিষ্যৎ? E-85 ও E-100 নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

Petrol Cars: E85 জ্বালানি পেট্রোল ও ইথানলের মিশ্রণ দিয়ে তৈরি, এতে সর্বোচ্চ ৮৫% ইথানল থাকতে পারে। অন্যদিকে, E100 হল সম্পূর্ণ ইথানলভিত্তিক জ্বালানি। এই ধরণের জ্বালানির ব্যবহারের জন্য বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয় ফ্লেক্স-ফুয়েল গাড়ি। ব্রাজিল ও আমেরিকার মতো দেশে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার রয়েছে।

Ethanol Petrol: পেট্রোল নয়, ইথানলই ভবিষ্যৎ? E-85 ও E-100 নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Oct 27, 2026 | 7:02 PM
Share

নয়াদিল্লি: পেট্রোলের বিকল্প হিসেবে ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। E85 ও E100 এর মতো বেশি ইথানলযুক্ত জ্বালানিতে যে যে গাড়ি চলে, সেগুলির জন্য মোটরযান সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাপরিবহন মন্ত্রক (MoRTH)। এর ফলে এই গাড়ির পলিউশন সার্টিফিকেট দেওয়ার নিয়মে E100 জ্বালানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রের এই সংশোধনটি Central Motor Vehicle Rules, 1989-এর আওতায় আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, E100 বা E85 জ্বালানিতে চলার জন্য যে যে গাড়িগুলি অনুমোদন পাবে, তাদের পলিউশন ও সেফটি সংক্রান্ত সব তথ্য নির্ভুল থাকা চাই। একই সঙ্গে, তাদের কেন্দ্রের সব শর্তও পূরণ করতে হবে।

কী এই E85, E100 জ্বালানি?

E85 জ্বালানি পেট্রোল ও ইথানলের মিশ্রণ দিয়ে তৈরি, এতে সর্বোচ্চ ৮৫% ইথানল থাকতে পারে। অন্যদিকে, E100 হল সম্পূর্ণ ইথানলভিত্তিক জ্বালানি। এই ধরণের জ্বালানির ব্যবহারের জন্য বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয় ফ্লেক্স-ফুয়েল গাড়ি। ব্রাজিল ও আমেরিকার মতো দেশে ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার রয়েছে। এই গাড়িগুলি একটি জ্বালানি ট্যাঙ্ক ব্যবহার করেই পেট্রোল ও ইথানলের বিভিন্ন অনুপাতে তৈরি জ্বালানিতে চলতে পারে। গাড়ির নকশার উপর নির্ভর করে যে কোন মডেল E85 বা E100 জ্বালানিতে চলবে।

কেন্দ্রের মতে, দেশে উৎপাদিত ইথানলের ব্যবহার বাড়লে বিদেশ থেকে অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমানো সম্ভব হতে পারে। উপযুক্ত প্রযুক্তির গাড়িতে ইথানল ব্যবহার করলে কিছু ক্ষতিকর গ্যাসের নির্গমন কমানো সম্ভব। তবে এর পরিবেশগত সুবিধা ইথানল তৈরির পদ্ধতির উপর নির্ভরশীল।

পুরনো গাড়িতেও কি E85 বা E100 ব্যবহার করা যাবে?

উত্তর হল, না। সব গাড়িতে E85 বা E100 ব্যবহার করা যাবে না। শুধুমাত্র যে গাড়িগুলি এই জ্বালানির জন্য বিশেষভাবে তৈরি, সেগুলিতেই এই তেল ব্যবহার করা যাবে। কোন গাড়ি E20 বা E10-তে চলতে পারলেই তা E85 বা E100 তেল ব্যবহারের উপযুক্ত হয়ে যায় না। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, পুরনো গাড়িতে এই E85 বা E100 তেল ব্যবহার করা যাবে না। গাড়ি প্রস্তুতকারী সংস্থার পরামর্শ মেনেই জ্বালানি ব্যবহার করতে হবে। নতুন বিজ্ঞপ্তিতে বায়োডিজেল সংক্রান্ত বেশ কিছু নিয়মও পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি, বেশ কিছু প্রযুক্তিগত সংশোধন করা হয়েছে। সরকারি গেজেটে বিজ্ঞাপন প্রকাশের দিন থেকে নতুন এই নিয়মটি কার্যকর হবে বলে জানা গিয়েছে সূত্রের তরফে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?