AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম ছবি, কবে মুক্তি? জেনে নিন

Ranveer-Deepika: ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন এবং বাবা হয়েছেন অভিনেতা রণবীর সিং। মেয়ে হওয়ার পর থেকে ক্যামেরার সামনে আর তেমন ভাবে দেখা যায়নি নায়িকাকে। সম্প্রতি শোনা গিয়েছিল 'সিংঘম এগেইন' ছবির ট্রেলার লঞ্চে দেখা যাবে নতুন মা দীপিকাকে। তবে সেই আশায় পূরণ হল না। তবে পুরো এনার্জি নিয়ে হাজির হয়েছিলেন নতুন বাবা রণবীর।

আসছে রণবীর-দীপিকার মেয়ের প্রথম ছবি, কবে মুক্তি? জেনে নিন
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 7:18 PM
Share

৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন এবং বাবা হয়েছেন অভিনেতা রণবীর সিং। মেয়ে হওয়ার পর থেকে ক্যামেরার সামনে আর তেমন ভাবে দেখা যায়নি নায়িকাকে। সম্প্রতি শোনা গিয়েছিল ‘সিংঘম এগেইন’ ছবির ট্রেলার লঞ্চে দেখা যাবে নতুন মা দীপিকাকে। তবে সেই আশায় পূরণ হল না। তবে পুরো এনার্জি নিয়ে হাজির হয়েছিলেন নতুন বাবা রণবীর। সেখানে কথায় কথায় মা-মেয়ের প্রসঙ্গ অবশ্যই উঠল। নায়ক-নায়িকার একরত্তির কথা শোনার জন্যই তো বসে রয়েছেন সবাই। তাই রণবীরকে দেখেই প্রশ্নে জর্জরিত নায়ক। তিনিও খুশি মনে মেয়ের গল্প বলতে শুরু করেন সেই ট্রেলার লঞ্চের মঞ্চেই। সেখানে নায়ক যা বললেন তা শুনলে রীতিমতো চমকে উঠবেন। আর এই মঞ্চেই ফাঁস করলেন মেয়েকে তিনি ঠিক কী নামে ডাকেন সে কথা। এক মাস বয়স হল তার। এখনও মেয়ের নাম প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এমন অনেক সিক্রেটই ফাঁস করলেন রণবীর।

অভিনেতা বললেন, “আমার ডিউটি থাকে রাতে। তবে আপনাদের বলে রাখি এই ছবিতে অনেক স্টার রয়েছেন তার মধ্যে আমার বেবি সিম্বারও ডেবিউ হতে চলেছে। কারণ, এই ছবিটির শুটিংয়ের সময় দীপিকা প্রেগন্যান্ট ছিল। লেডি সিংঘম, সিম্বা আর বেবি সিম্বার তরফ থেকে আপনাদের অগ্রিম ধন্যবাদ। আমাদের ছবিটি প্লিজ দেখবেন।” এই বক্তব্য থেকেই বোঝা গেল মেয়েকে বেবি সিম্বা বলে ডাকেন রণবীর। উল্লেখ্য, এক সাক্ষাত্‍কারে অনেক দিন আগেই রণবীর জানিয়েছিলেন যে তাঁরা অনেক দিন আগেই সন্তানের নাম ঠিক করে ফেলেছিলেন। তাঁরা নাকি সন্তানের নামের একটি তালিকাও তৈরি করেছিলেন।

রণবীর সিং জানিয়েছিলেন, তিনি স্থির করে ফেলেছিলেন, তাঁর সন্তানের নাম। রণবীর সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’ সৌর্যবীর নামে সাহস, যিনি সাহসী। শক্তির রূপ। যদিও রণবীর সিং জানিয়েছিলেন তিনি কন্যা সন্তানই চান। তাঁর কথায় কন্যা সন্তান অনেক বেশি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। তিনি বরাবরই নারী শক্তিতে বিশ্বাসী। আর সেই স্বপ্নই হল সত্যি, ঘরে এল কন্যা সন্তান। আর তাই সৌর্যবীর নামটি আর রাখা সম্ভবপর নয়। তাই এই নামটি আপাতত তাঁদের তালিকা থেকে বাদ। নবজাতকের নাম যদিও কী রাখতে চলেছেন, বা রাখলেন, তা এখনও সামনে আনেনি জুটি।

Follow Us