AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অতি সুন্দরী, গয়নার বিজ্ঞাপনের মুখ,শাশ্বতর মেয়েকে চেনেন?

ভালো মানুষ বলেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। টলিউড তো বটেই এই মুহূর্তে বলিউডেও তিনি কাজ করছেন দাপটের সঙ্গে। তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে মুখচোরা বদনাম রয়েছে তাঁর। খুব একটা পার্টিতে দেখা যায় না। এমনকি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকেন। এ হেন শাশ্বত কিন্তু পুরোদস্তুর ফ্যামিলি ম্যান।

অতি সুন্দরী, গয়নার বিজ্ঞাপনের মুখ,শাশ্বতর মেয়েকে চেনেন?
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 9:33 PM
Share

ভালো মানুষ বলেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। টলিউড তো বটেই এই মুহূর্তে বলিউডেও তিনি কাজ করছেন দাপটের সঙ্গে। তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। তবে মুখচোরা বদনাম রয়েছে তাঁর। খুব একটা পার্টিতে দেখা যায় না। এমনকি ব্যক্তিগত জীবনের খুঁটিনাটিও সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকেন। এ হেন শাশ্বত কিন্তু পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রিতে কোনও গসিপ নেই। মেয়ে হিয়া চট্টোপাধ্যায় ও স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়কে নিয়ে তাঁর সুখের সংসার। মহুয়াকে ভালবেসেই বিয়ে করেছিলেন শাশ্বত। মেয়ে হিয়াকে চিরকালই লাইমলাইটের বাইরেই রেখেছেন। তবে তিনি এখন প্রাপ্তবয়স্ক। রয়েছে নিজস্ব ইনস্টা অ্যাকাউন্ট।

সেখানে দারুণ সক্রিয় হিয়া। দেখতেও যেমন সুন্দর গুণেও কিন্তু কোনও অংশে কম যান না তিনি। এই মুহূর্তে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন তিনি। তবে পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর নাচও করেন হিয়া। সেই নাচের ভিডিয়ো মাঝেমধ্যেই শেয়ার করতে থাকেন সামাজিক মাধ্যমে। ফিল্মি দুনিয়ার সঙ্গে তাঁর সোজাসুজি যোগাযোগ না থাকলেও ছোট থেকে রয়েছে এক পরোক্ষ টান। শুটিংয়ের মাঝেই বড় হয়েছেন হিয়া। ইদানিং তাঁকে দেখা যাচ্ছে বলি-টলির নানা পার্টিতে। মা-বাবার সঙ্গেই সেখানে হাজির হচ্ছেন হিয়া। তবে কি শীঘ্রই টলিপাড়ায় ডেবিউ হবে তাঁর? ইতিমধ্যেই তাঁকে বিজ্ঞাপনে দেখে ফেলেছেন দর্শক। একটি গয়নার বিজ্ঞাপনের মুখ তিনি। আগামী দিনে কি তাঁকে বড় পর্দায়ও দেখা যাবে? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?