AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত লক্ষ! শুভশ্রীর ব্যাগের দাম হার মানাবে দীপিকা-আলিয়াদের কালেকশনকেও?

Subhashree: কয়েক দিন আগেই থাইল্যান্ড থেকে লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। কয়েক দিন কাটতে না কাটতেই আবার দেশ ছাড়লেন তারক দম্পতি। এবার তাঁদের গন্তব্য দুবাই। তাঁদের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় দেখে ফেলেছেন অনেকে।

এত লক্ষ! শুভশ্রীর  ব্যাগের দাম হার মানাবে দীপিকা-আলিয়াদের কালেকশনকেও?
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 10:14 PM
Share

কয়েক দিন আগেই থাইল্যান্ড থেকে লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। কয়েক দিন কাটতে না কাটতেই আবার দেশ ছাড়লেন তারক দম্পতি। এবার তাঁদের গন্তব্য দুবাই। তাঁদের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় দেখে ফেলেছেন অনেকে। পরনে রাস্ট রঙের একটা জাম্পস্যুট। চোখে সাদা ফ্রেমের রোদচশমা। আর রাজের পরনে কালো টিশার্টস, নীল জিন্স সঙ্গে চামড়ার জ্যাকেট আর কালো ফ্রেমের রোদচশমা। দুজনেই যেন ফ্যাশনিস্তা। একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁরা। সেই ছবিতেই নায়িকার ব্যাগ দেখে চোখ কপালে অনেকের। টলিপাড়ার নায়িকার কাছে এই দামের ব্যাগ থাকতে পারে সেটা তাঁদের কল্পনারও বাইরে। সেই সঙ্গে প্লেনের ভিতর থেকে যে ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী দেখা যাচ্ছে বিজনেস ক্লাসের টিকিটেই কলকাতা থেকে দুবাই যাচ্ছেন তাঁরা।

বিদেশি কোম্পানীর যে ব্যাগ এ দিন ছিল নায়িকার সঙ্গে তা দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের কালেকশনকেও যেন হার মানাবে। বলিনায়িকাদের কাছে লক্ষাধিক টাকার ব্যাগ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এখনও অনেকেই টলিউ় নিয়ে অনেক প্রশ্ন তোলেন। তবে এটা ঠিক শীতকালে মাচা শোয়ের মাধ্যমে তারকারা যে পরিমাণ রোজগার করেন তা অনেককেই তাক লাগাবে। এ দিন যে ব্যাগটি নিয়ে নায়িকা কলকাতা থেকে দুবাই গিয়েছেন তার মূল্য ১ লক্ষ ৫৮ হাজার টাকা। আর এই দাম শুনেই রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?