AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nana Patekar Death: ৪৫ মিনিট ধরে একটানা সিপিআর নানা পটেকরকে, হাসপাতালে শেষ কয়েক ঘণ্টা কী ঘটেছিল ?

Doctor On Nana Patekar's Death: স্বতন্ত্র অভিনয় শৈলী, অসাধারণ সংলাপ বলার ভঙ্গি এবং গম্ভীর চরিত্রের সুবাদে ভারতীয় সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন নানা পাটেকর। ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অস্তিত্ব’, ‘রাজনীতি’র মতো একাধিক স্মরণীয় চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে চিরকালের জন্য খোদাই হয়ে থাকবে।

Nana Patekar Death: ৪৫ মিনিট ধরে একটানা সিপিআর নানা পটেকরকে, হাসপাতালে শেষ কয়েক ঘণ্টা কী ঘটেছিল ?
| Updated on: Oct 08, 2026 | 8:43 AM
Share

ভারতীয় সিনেপ্রেমী মানুষের মনে এযেন সজোরে ধাক্কা। বুধবার সকাল সকালই যে ভারতীদেয় ঘুম ভাঙবে এমন একটা দুঃসংবাদে তা কেউ আন্দাজও করতে পারেনি। বলিউড অভিনেতা নানা পটেকরের আকষ্মিক মৃত্যু কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। কী ঘটেছিল শেষমুহূ্র্তে?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার ভোর রাতে গোয়ার দোনা পাউলা (Dona Paula)-র নিজ বাড়িতে আচমকাই অচৈতন্য অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। দ্রুত তাঁকে গোয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান। প্রায় ৪৫ মিনিট ধরে একটানা সিপিআর (CPR) বা কার্ডিওপালমোনারি রিসাসটেশনের মতো জরুরি চিকিৎসা পদ্ধতি চালিয়েও তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকর জানান, “টানা ৪৫ মিনিট ধরে সর্বাত্মক চেষ্টা চালানো সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।” পাশাপাশি হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনার পর একটি মেডিকো-লেগাল কেস (MLC) রুজু করা হয়েছে এবং নিয়মমাফিক ময়নাতদন্ত করা হবে।

অভিনেতার এই আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর পরিবারে নেমে এসেছে শোকের পাহাড়। অভিনেতার ছেলে মলহার পাটেকর সেই সময় পুণেতে ছিলেন। খবর পাওয়ার পরেই তিনি পুণে থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁর গোয়া পৌঁছানোর পরেই অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বতন্ত্র অভিনয় শৈলী, অসাধারণ সংলাপ বলার ভঙ্গি এবং গম্ভীর চরিত্রের সুবাদে ভারতীয় সিনেমায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন নানা পাটেকর। ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘অস্তিত্ব’, ‘রাজনীতি’র মতো একাধিক স্মরণীয় চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকদের মনে চিরকালের জন্য খোদাই হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণে এক যুগান্তকারী অধ্যায়ের ছেদ পড়ল।

Follow Us