AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেম দিবসের আগেই এ কী কাণ্ড! গানে গানে কাকে প্রেম নিবেদন করলেন দুর্নিবার?

Durnibar Saha: দুজনেই তাঁদের কর্মজীবন ও ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত। দুই ব্যালান্স করেই চলছেন তাঁরা। দুর্নিবার যেমন তাঁর সঙ্গীত এবং অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, মোহরও তাঁর জায়গায় প্রতিষ্ঠিত।

প্রেম দিবসের আগেই এ কী কাণ্ড! গানে গানে কাকে প্রেম নিবেদন করলেন দুর্নিবার?
| Updated on: Feb 13, 2025 | 6:13 PM
Share

গায়ক দুর্নিবার সাহা এবং মোহরের সম্পর্ক বরাবরই নেটিজেনদের চর্চার কেন্দ্রে জায়গা করে এসেছে। তাঁদের প্রেম থেকে শুরু করে দাম্পত্য জীবনের এক সুন্দর জার্নি টেলিদুনিয়ার দর্শকদের কাছে অজানা নয়। দুর্নিবার এবং মোহরের সম্পর্ক দর্শকদের কাছে এক মিষ্টি প্রেমের গল্প। দুজনেই তাঁদের কর্মজীবন ও ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ত। দুই ব্যালান্স করেই চলছেন তাঁরা। দুর্নিবার যেমন তাঁর সঙ্গীত এবং অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, মোহরও তাঁর জায়গায় প্রতিষ্ঠিত।

তাঁদের একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা কারও অজানা নয়। তবে ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে এ কোন ছবি সামনে এলো? দুর্নিবারের জীবনে এবার অন্য কেউ? ভালবাসার সপ্তাহে এ কোন ইঙ্গিত! সম্প্রতি, গানে গানে দুর্নিবার এক অন্য প্রেমের গল্প শোনালেন। নাহ, তার সঙ্গে যদিও তাঁর ব্যক্তি জীবনের কোনও সম্পর্ক নেই। কারণ কথা হচ্ছে দুর্নিবারের নতুন গান ‘বিকেলবেলা’-নিয়ে। যার মধ্যে দিয়ে তিনি যে প্রেমের ইস্তেহার করছেন, কথা হচ্ছে তা নিয়ে। এই ‘বিকেলবেলা’ মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন রাজেশ্বর এবং পর্ণা। “গল্পের মায়াজাল” এবং বেশ কিছু ছবিতে রাজেশ্বর অভিনয় করেছেন। রাজেশ্বরের কথায়, “প্রেম বলতেই তো আমরা গোলাপ ফুল, কার্ডস এসব বুঝি, কিন্তু প্রেম মানে কিন্তু বিরহও বটে। সব প্রেমেই বিরহ লুকিয়ে থাকে। আমাদের নতুন প্রেমের গান ‘বিকেলবেলা’ সেই বিরহকে ফুটিয়ে তোলে।”

ইতিমধ্যেই ‘বিকেলবেলা’-র ট্রেলার বেরিয়েছে। যা ইতিমধ্যেই সকলের ভালবাসা কুড়িয়েছে। কথা এবং সুর নীল সরকারের। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন শান্তনু মিত্র। ‘বিকেলবেলা’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় প্রেমের দিবসের প্রাক্কালে বিরহের সুর!

গানে-গানে দুর্নিবার প্রেম নিবেদন করেছেন ঠিকই, তবে তা কোনও তৃতীয় ব্যক্তির উদ্দেশে নয়। তাঁর বৈবাহিক জীবন বেশ সুখেই কাটছে। দুর্নিবার ও মোহরের দাম্পত্য জীবন নিয়ে নানা সময় সংবাদমাধ্যমে আলোচনা হলেও, তাঁরা নিজেদের সম্পর্কে কিছুই গোপন রাখেননি। তাঁরা একে অন্যের হাত ধরে দিব্যি সুখে রয়েছেন।

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?