AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিরিয়ডসের কথা মুখে আনাও পাপ! হেমার কড়া নিয়মের কথা ফাঁস এষার

Esha Deol: এক কালে ঋতুস্রাব একটা বড় বিষয় ছিল। অনেক ছুঁত্‍মার্গ ছিল। সেই একই সমস্যার মধ্য়ে দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী এষা দেওলকেও। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে পুরনো স্মৃতিই ভাগ করে নিলেন। ঋতুস্রাব চলাকালীন তাঁকে নানা রকম নিয়ম চাপিয়ে দেওয়া হত। তা যে নায়িকার মোটেই পছন্দ ছিল সেটাই বোঝা গেল এষার কথায়।

পিরিয়ডসের কথা মুখে আনাও পাপ! হেমার কড়া নিয়মের কথা ফাঁস এষার
| Edited By: | Updated on: Sep 15, 2024 | 7:22 PM
Share

এক কালে ঋতুস্রাব একটা বড় বিষয় ছিল। অনেক ছুঁত্‍মার্গ ছিল। সেই একই সমস্যার মধ্য়ে দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী এষা দেওলকেও। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে পুরনো স্মৃতিই ভাগ করে নিলেন। ঋতুস্রাব চলাকালীন তাঁকে নানা রকম নিয়ম চাপিয়ে দেওয়া হত। তা যে নায়িকার মোটেই পছন্দ ছিল সেটাই বোঝা গেল এষার কথায়। পরিবারের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন মহিলারাই সেই সঙ্গে ছিলেন হেমা মালিনীও। এই বিষয় আলোচনাও করাও ছিল পাপ। এষা বলেন, “আমাদের মন্দিরে যাওয়া বা ঈশ্বরের কাছে প্রার্থনা করা নিষেধ ছিল ঋতুস্রাবের সময়ে। ঋতুস্রাব শেষ হওয়ার পরে স্নান করে ও মাথার চুল ধুয়ে আবার পুজো করার অনুমতি মিলত। জানি এটা প্রগতিশীল ভাবনা নয়। কিন্তু যে বাড়িতে আমি থাকছি তার নিয়ম তো আমাকে মানতেই হবে।”

বেশ কড়া ঘেরাটোপের মধ্যে যে তিনি বড় হয়েছেন সে কথা তাঁর প্রতিটি বক্তব্যে উঠে এসেছে। মাত্র ১৮ বছরেই তাঁর বিয়ে দিতে চেয়েছিলেন তাঁর বাবা ধর্মেন্দ্র। তাঁর কথায়, “বাবা খুবই প্রাচীনপন্থী। বাবা কোনওদিন চায়নি আমি ছবিতে অভিনয় করি। ওর অবশ্য কারণও ছিল। বাবা একজন পাঞ্জাবি বাবা। বাবা চেয়েছিল ১৮ বছর বয়সেই মেয়েকে বিয়ে দিয়ে সংসারী করতে। আসলে উনি যে জায়গা থেকে এসেছেন সেখানে সব মহিলাই এইভাবে বেড়ে উঠেছে। কিন্তু আমি তো এভাবে বড় হয়ে উঠিনি।” বাবার আপত্তি সত্ত্বেও ছবির দুনিয়ায় বেছে নিয়েছিলেন এষা। অনুসরণ করেছিলেন মায়ের পদাঙ্ক। এসেছিল বাধাও। শুধু বাবা নয়, আপত্তি ছিল ঠাকুমার তরফেও। তাঁর কথায়, “বাড়িতে স্প্যাগেটি ও শর্ট স্কার্ট পরতে দেওয়া হত না। দেরি করে বাড়ি ফেরারও অনুমতি ছিল না। আমি তো মিথ্যে বলে লেট নাইট করতাম।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?