AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big News: ঘরে ফেরার গান! এবার ফিরছেন শিবপ্রসাদ?

Tollywood Inside: নতুন সংগঠন আইনি পদক্ষেপও করেছে ফেডারেশনের সভাপতির একটা মন্তব্যের প্রেক্ষিতে। তারপর জল অনেক গড়িয়েছে। অরিন্দম শীল ফেডারেশনের মধ্যে থাকা পরিচালকদের পুরোনো সংগঠনের উপর ভরসা রাখছেন।

Big News: ঘরে ফেরার গান! এবার ফিরছেন শিবপ্রসাদ?
| Edited By: | Updated on: Mar 07, 2025 | 12:17 AM
Share

ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যেই আছে পরিচালকদের একটা সংগঠন। গত বছর দুর্গাপুজোর আগে রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং ঘিরে পরিচালকদের সঙ্গে এই ফেডারেশনের টেকনিশিয়ানদের মতবিরোধ হয়েছিল। এই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। জটিলতা বাড়ায় পরিচালকরা ফেডারেশনের বাইরে অন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের তরফে সরস্বতী পুজো হয় শহরের একটা স্টুডিয়োতে। নতুন সংগঠন আইনি পদক্ষেপও করেছে ফেডারেশনের সভাপতির একটা মন্তব্যের প্রেক্ষিতে। তারপর জল অনেক গড়িয়েছে। অরিন্দম শীল ফেডারেশনের মধ্যে থাকা পরিচালকদের পুরোনো সংগঠনের উপর ভরসা রাখছেন।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় একই পথের পথিক। ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার ইসি মেম্বার পরিচালক শুভম দাস জানিয়েছেন, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালকদের পুরোনো গিল্ডের সদস্যপদই পুননর্বীকরণ করেছেন। টলিপাড়ায় নতুন প্রজন্মের একাধিক পরিচালক মনে করছেন, পুরোনো গিল্ডে ফিরে যাওয়াই ভালো হবে, এমন কথা তাঁরাই উচ্চারণ করেছেন TV9 বাংলার সামনে। মোটের উপর পরিচালকরা মিলে নতুন সংগঠন তৈরি করলেও, এখন পরিচালকরা দুই ভাগে বিভক্ত। একপক্ষ মনে করছেন ফেডারেশনে ফেরা ঠিক হবে না। কিন্তু বাংলা ছবির নামী পরিচালকরা একে-একে পরিচালকদের পুরোনো গিল্ডে ফিরছেন।

এদিকে রাহুল মুখোপাধ্যায়, যাঁর ছবির শুটিং ঘিরে প্রথমে পরিচালকদের সঙ্গে টেকনিশিয়ানদের দূরত্ব তৈরি হয়, তাঁকে টলিউডের নামী প্রযোজনা সংস্থার কাজের তালিকা ঘোষণায় কোনও ছবি বা ওয়েব সিরিজ পরিচালনা করতে দেখা গেল না। তবে কি দুই পক্ষে ভাগ হয়েই টলিপাড়ায় কাজ করবেন পরিচালকরা? নজর থাকবে সেদিকেই।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?