AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অডিটোরিয়ামে চাঁদের হাট, শুরু হয়ে গেল ঘরের বায়োস্কোপ ২০২৪

Ghorer Bioscope: কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু'মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু। ইতিমধ্যেই রেডকার্পেটে তারকাদের মেলা। 

অডিটোরিয়ামে চাঁদের হাট, শুরু হয়ে গেল ঘরের বায়োস্কোপ ২০২৪
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 5:00 PM
Share

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু। ইতিমধ্যেই রেডকার্পেটে তারকাদের মেলা।

সকলেই যথা সময় হাজির। উপস্থিত রয়েছেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে অতিথি বরণ, সবটাই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিজেতাদের নাম প্রকাশ্যে আসার পালা। সকলের মধ্যেই এক চাপা উত্তেজনা। লাইট ক্যামেরায় সেজে উঠেছে মঞ্চ। অতিথিদের আসনও উঠেছে ভরে।  দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার