AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আনন্দে ভাঁটা!শোভনকে বিয়ের পর প্রথম জন্মদিন কীভাবে পালন করছেন সোহিনী?

Sohini Birthday: প্রতি বছর এই দিনটা অনেক রকম ভাবে পরিকল্পনা করেন। বন্ধুদের আনাগোনা থাকে। মনের মধ্যে একটা অন্য রকমের একটা আনন্দ থাকে। এই বছরের জন্মদিনটা তাঁর আরও কিছুটা অন্য রকম হতে পারত। কিন্তু তেমনটা হল না। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারের। ১ অক্টোবর নায়িকার জন্মদিন। এই বছর আরও স্পেশ্য়াল কারণ, কয়েক মাস আগেই বিয়ে করেছেন তিনি।

আনন্দে ভাঁটা!শোভনকে বিয়ের পর প্রথম জন্মদিন কীভাবে পালন করছেন সোহিনী?
| Edited By: | Updated on: Oct 01, 2024 | 6:04 PM
Share

প্রতি বছর এই দিনটা অনেক রকম ভাবে পরিকল্পনা করেন। বন্ধুদের আনাগোনা থাকে। মনের মধ্যে একটা অন্য রকমের একটা আনন্দ থাকে। এই বছরের জন্মদিনটা তাঁর আরও কিছুটা অন্য রকম হতে পারত। কিন্তু তেমনটা হল না। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারের। ১ অক্টোবর নায়িকার জন্মদিন। এই বছর আরও স্পেশ্য়াল কারণ, কয়েক মাস আগেই বিয়ে করেছেন তিনি। তবে এই দিনটায় তাঁর মনে যত না আনন্দ রয়েছে। তার থেকেও বেশি মন ভারাক্রান্ত।

কারণ, ৯ অগস্ট থেকে শুরু হয়েছে লড়াই। ন্যায় বিচার পাওয়ার লড়াই। কিন্তু ন্যায় বিচার এখনও অধরা। তাই উত্‍সবের মরশুমেও মন ভাল নেই নায়িকার। প্রতি বছর বন্ধুরা আসে তাঁর বাড়িতে। জমজমাট আড্ডা হয়। খাওয়া দাওয়া হয়। কিন্তু এ বছর সোহিনীর জন্মদিন উদযাপনেও ভাটা পড়েছে। সোহিনীর ঘনিষ্ঠ সূত্র বলছে এমনটাই।

নায়িকার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এই বছরে নায়িকার জন্মদিনটা সত্যিই অন্য রকম। তাঁর জন্মদিনে তেমন কোনও সেলিব্রেশন হচ্ছে না। সোহিনী এবং শোভন যে বাড়িতে থাকেন। সেখানেই সারাটা দিন রয়েছেন নায়িকা। তাঁর মা এবং শোভনের মা-বাবা সবাই এই বাড়িতে আসবেন। যেমন ঘরোয়া খাওয়া দাওয়া হয় তেমনটাই হবে। না এবারে কোনও বন্ধুও আসছেন না তাঁর বাড়িতে। একদম নিজের মতো বাড়িতে থাকতে চান অভিনেত্রী।

ব্যস এভাবেই সারা দিনটা কাটাচ্ছেন তিনি। উল্লেখ্য,আরজি কাণ্ডের পর সরব হতে দেখা গিয়েছে সোহিনীকে। রাতের পর রাত জেগেছেন। জুনিয়র চিকিত্‍সকদের লড়াইয়ে শামিল হয়েছেন অভিনেত্রী। এই দেশে নিজের সন্তান আনতে চান না এমন বক্তব্যও রেখেছেন নায়িকা। তাই এই পরিস্থিতি এবং উত্তপ্ত পরিবেশে নিজের জন্মদিন পালন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই সোহিনীর।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের