AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাস গেলে আরাধ্যার পিছনে কত টাকা খরচ? একাই টানছেন ঐশ্বর্য!

Aradhya-Aishwarya: বলিউডে সেলেবকিডরা অধিকাংশ সময়ই বেছে নিয়ে থাকেন ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। আরাধ্যাও ওই সুলেই পড়ে। কেবল সে নন, স্টারকিডের তালিকা লম্বা।

মাস গেলে আরাধ্যার পিছনে কত টাকা খরচ? একাই টানছেন ঐশ্বর্য!
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 12:37 PM
Share

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ঘুরছে আরাধ্যা অর্থাৎ অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের মাসিক বেতনের সংখ্যা কত। বলিউডে সেলেবকিডরা অধিকাংশ সময়ই বেছে নিয়ে থাকেন ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। আরাধ্যাও ওই সুলেই পড়ে। কেবল সে নন, স্টারকিডের তালিকা লম্বা।

শাহরুখের ছেলে মেয়ে, করিশ্মা কাপুর, করিনা কাপুর, সইফ আলি খান, শ্রীদেবী, অধিকাংশ স্টারেরাই তাঁদের সন্তানদের এই স্কুলে ভর্তি করিয়েছিলেন। শোনা যায় এই স্কুলে মাসিক বেতন ১,৭০ লাখ টাকা। শোনা যায় এই স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটি পড়ুয়াদের জন্য বেশ উল্লেখযোগ্য। বিভিন্ন ক্ষেত্রে তাঁদের পারদর্শী করে তোলার চেষ্টা করা হয়।

এখান থেকেই অধিকাংশ পড়ুয়া, বাইরে পড়তে চলে যায় বলে, তাদের সেখানে দক্ষ তৈরি করা হয় বলেই সূত্রের খবর। আরাধ্যাও এই স্কুলের সংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। মুম্বই নগরীর অধিকাংশ প্রথমসারির তারকাদের ছেলে মেয়েরা এই স্কুল থেকে পাশ করেছে। আম্বানি পরিবারের এই স্কুলই তাঁদের কাছে ভরসা।

একাধিকবার এই স্কুলের অন্দরমহল থেকে সেলেবকিডদের ছবি ভাইরাল হতে দেখা যায়। আরাধ্যাও সেই তালিকা থেকে বাদ পড়েননি কখনও। কখনও তার নাচের ছবি, কখনও আবার তার গানের ছবি সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে। আরাধ্যাকে নিয়ে একাধিকবার ঐশ্বর্যকে স্কুলের বাইরেও দেখা গিয়েছে। আরাধ্যার লেখাপড়া সবটা নিজে হাতেই সামলে থাকেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে আর্থিক দায়িত্ব সবটা নিজে বহন করছেন কি না, সেই বিষয় কখনও মুখ খোলেননি। যদিও অনুমান করা যায় সন্তানের ক্ষেত্রে ঐশ্বর্য -অভিষেকের সমীকরণ খুব একটা পাল্টাবে না।

Follow Us