AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাঞ্চনের ১০ বছরের পুত্র ওশ কি বিয়েবাড়িতে দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখল বাবার বিবাহ? TV9 বাংলাকে একান্তভাবে কী বললেন অভিনেতা-বিধায়ক?

Kanchan Mallick: বাবার জীবনে অন্য নারী। সেই নারীর সঙ্গেই বাবা বিয়ে করছেন। সেই বিয়েতে কি থাকছে ছোট্ট ছেলেটা। কী জানালেন কাঞ্চন? ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ১০ বছরের ওশ। বাড়িতে মুরগি পোষে। তাদের নাম দিয়েছে ফেলুদা এবং লালমোহন। ছোট্ট বয়সেই বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ দেখে ফেলেছে সে।

কাঞ্চনের ১০ বছরের পুত্র ওশ কি বিয়েবাড়িতে দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখল বাবার বিবাহ? TV9 বাংলাকে একান্তভাবে কী বললেন অভিনেতা-বিধায়ক?
কাঞ্চন (বাঁ দিকে), মা পিঙ্কির সঙ্গে ছোট্ট ছেলে ওশ...
| Updated on: Mar 03, 2024 | 1:12 AM
Share

বাবা বিয়ে করছেন শ্রীময়ী চট্টরাজকে। সেই বিয়েতে কি উপস্থিত থাকবে ছোট্ট ওশ? TV9 বাংলাকে একান্তভাবে কী জানালেন কাঞ্চন মল্লিক?

ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ১০ বছরের ওশ। বাড়িতে মুরগি পোষে। তাদের নাম দিয়েছে ফেলুদা এবং লালমোহন। ছোট্ট বয়সেই বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ দেখে ফেলেছে সে। দেখেছে বাবার জীবনের অন্য নারীকেও। অভিনয় করেছে শিশুশিল্পী হিসেবে। তাকে দেখতেও কাঞ্চন মল্লিকের মতোই। ড্রামা ক্লাসে যেতে ভালবাসে ওশ। ইন্ডাস্ট্রির লোকজন বলেন, বাবা-মায়ের মতোই সু-অভিনেতা হয়েছে সে। মা অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায় আবার কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্য়ায়ের নাতনি। অভিনয় ওশের রন্ধ্রে।

সেই ওশ কি বাবা কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ের অনুষ্ঠানে থাকছে? TV9 বাংলাকে একান্ত সাক্ষাৎকারে কাঞ্চন বলেছেন, “স্বাভাবিকভাবেই নয়।” অনেকগুলো বছর ধরেই ওশ তার বাবার সঙ্গে থাকে না। মায়ের কাছেই ওশের কাস্টডি। পিঙ্কি বলেছেন, “ওশের ১৮ বছর না হওয়া পর্যন্ত কেউ ওকে আমার থেকে কেড়ে নিতে পারবে না।” ওশও মায়ের কাছেই থাকতে চেয়েছে শুরু থেকেই। ছেলেকে কি মিস করেন না কাঞ্চন? কাঁপা-কাঁপা গলায় অভিনেতা বলেছেন, “এটা একটা অবান্তর প্রশ্ন।” এবং এই উত্তরেই অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, ছেলেকে কত্তখানি ভালবাসেন তিনি।

কাঞ্চন নাকি ছেলের দায়িত্ব নিতে চাননি, তেমনটাই শোনা যায়। অভিনেতা বলেছেন, “এটা বোধহয় আমার ছেলের স্কুলে গিয়ে জিজ্ঞেস করলে ভাল হবে।” তারপর তিনি বলেছেন, “যে যাই-ই বলুক, যিনি বলেছেন, আমি দায়িত্ব নিইনি, তিনি আমার এক্স। ওশ যখন বড় হবে, সাবালক হবে, তখন আমি তাঁর সঙ্গে কথা বলব হয়তো। এখন একটি শিশুকে আমি এর মধ্যে টানতে চাইছি না। বিষয়টা আইনগতভাবে ওর মায়ের সঙ্গে মিটমাট হয়েছে। তাই এগুলো নিয়ে কিছু বলতে চাইছি না আমি। সময় উত্তর দেবে।”

Follow Us