AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সবাই জোর করে আমার এবং রশ্মিকার বিয়েটা দিয়ে দিতে চাইছেন: বিজয় দেবেরাকোন্ডা

Vijay Deverakonda: তাঁর এবং রশ্মিকার সম্পর্কে নিয়ে এখনও পর্যন্ত কথা বলেননি দক্ষিণের অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এদিকে তাঁদের বাগদান এবং বিয়ে নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বিজয়। তাঁদের বিয়ে সম্পর্কে কী বলেছেন অভিনেতা। এই প্রথম মুখ খুললেন তিনি...

সবাই জোর করে আমার এবং রশ্মিকার বিয়েটা দিয়ে দিতে চাইছেন: বিজয় দেবেরাকোন্ডা
রশ্মিকা-বিজয়।
| Updated on: Jan 20, 2024 | 4:41 PM
Share

আমাকে এবং রশ্মিকাকে প্রায় জোর করে বিয়ে দিতে চাইছেন সকলে, এমনই একটি মন্তব্য করেছেন দক্ষিণের সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। তাঁর এবং অভিনেত্রী রশ্মিকা মন্দানার সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি একটি টকশোতে এসে বলিউড অভিনেতা রণবীর কাপুর জানিয়েই দিয়েছিলেন বিজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন রশ্মিকা। তাঁরা নাকি বিয়ে করছেন। কবে সেই বিয়ে, তা নিয়েও আলোচনা এখন সর্বত্র। শোনা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসেই নাকি বাগদান পর্ব সারবেন এই তারকা জুটি। যদিও এ ব্যাপারে এখনই মুখ খুলছেন না রশ্মিকা-বিজয় কেউই। তবে তাঁদের এক গোপন সূত্র জানিয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে বাদগান কিংবা বিয়ের কোনও পরিকল্পনাই নেই রশ্মিকা-বিজয়ের। তাঁরা লিভ-ইন সম্পর্কেই ভাল আছেন। এই মুহূর্তে কাজ ছাড়া অন্য কোনও কিছুতে মনোনিবেশ করতে চাইছেন না তাঁরা।

এই বিষয়ে এবার মুখ খুলেছেন বিজয় দেবেরাকোন্ডা স্বয়ং। তিনি বলেছেন, “সকলে মিলে আমার এবং রশ্মিকার বিয়ে দিতে চাইছে। প্রত্যেক দু’বছর অন্তর আমার বিয়ের খবর পাই অন্যদের থেকে। বিষয়টা খুবই অদ্ভুত। তা সত্ত্বেও বলতে চাই অন্যদের মাথা ব্যথা বেশি।”

‘ডিয়ার কমরেড’ ছবিতে বিজয় এবং রশ্মিকা একে-অপরের সঙ্গে অভিনয় করেছিলেন। পর্দার সেই নায়ক-নায়িকা জুটি বাস্তবেও নাকি সম্পর্কে জড়িয়েছিলেন। তারপর তাঁদের নাকি ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল। বিজয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাইগার’ বাক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর রশ্মিকা তাঁর পাশে এসে দাঁড়ান। সেই সময় বিজয়ের সঙ্গে একাধিক অভিনেত্রীর মেলামেশার খবরও পাওয়া যাচ্ছিল। বলিউডে তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন রণবীর কাপুর, সারা আলি খানের মতো তারকা-সন্তানেরা। সেই সময় বিজয়ের মন ভাল করতে মালদ্বীপে একটি রিসর্টও বুক করেছিলেন রশ্মিকা। ভিয়েতনামেও বেড়াতে গিয়েছিলেন দু’জনে।

Follow Us