AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমার মতো মেয়েবাজ স্বামী যেন…’ হাসিন জাহানের জামাই হতে গেলে কী কী গুণ থাকতেই হবে?

Haseen Jahan: একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হাসিন জাহান এবং মহম্মদ সামির নাম। প্রাক্তন স্বামীকে নিয়ে প্রকাশ্যে অনেক বারই অনেক কথা বলেছেন হাসিন জাহান। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বাবা হিসাবে শামিকে বার বার প্রকাশ্যেই ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেছেন হাসিন জাহান।

'আমার মতো মেয়েবাজ স্বামী যেন...' হাসিন জাহানের জামাই হতে গেলে কী কী গুণ থাকতেই হবে?
| Edited By: | Updated on: Nov 01, 2024 | 3:36 PM
Share

একাধিকবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হাসিন জাহান এবং মহম্মদ সামির নাম। প্রাক্তন স্বামীকে নিয়ে প্রকাশ্যে অনেক বারই অনেক কথা বলেছেন হাসিন জাহান। যা নিয়ে বিতর্কও কম হয়নি। বাবা হিসাবে শামিকে বার বার প্রকাশ্যেই ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করেছেন হাসিন জাহান। এমনকি প্রকাশ্যে তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বুধবার ইনস্টাগ্রামে মেয়ে আইরার একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন হাসিন। ৯ বছরের মেয়ের এই নাচের ভিডিয়োর পোস্টে আসতে থাকে একগুচ্ছ মন্তব্য। এমনকি হাসিনকে একজন বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন। যদিও প্রথমে এই মন্তব্যে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু আবারও তাঁকে নিয়ে আলোচনা শুরু হলে বাধ্য হন মুখ খুলতে।

হাসিনের মন্তব্য ছড়িয়ে পড়েছে গোটা নেটপাড়ায়। মন্তব্যের প্রতিক্রিয়া হিসাবে হাসিন জানান দু’বার যা শিক্ষা হয়েছে তাঁর। সেটাই যথেষ্ট। মেয়ের জন্য বরং সুপাত্র খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। পোস্টে ঠিক কী লিখেছেন হাসিন? তিনি লেখেন, “আমার বিয়ের চিন্তা ভুলে যান, বরং আমার মেয়ের জন্য একটা ভদ্র, মেরুদণ্ড সোজা রাখে এমন পাত্র খুঁজে দিন আপনারা, আর দোয়া করুন আমার ভাগ্যে যেমন মেয়েবাজ স্বামী জুটেছে তেমনটা আমার সন্তানের সঙ্গে না ঘটুক। আমি তো আল্লাহ-র কাছে প্রার্থনা করি মেয়েবাজ স্বামী কোনও মেয়ের কপালে না জুটুক।”

কিছু দিন আগেই দেখা গিয়েছিল মেয়েকে কোলে নিয়ে শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন সামি। তার পরেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন হাসিন। এক সাক্ষাত্‍কারে তিনি জানান, সামি মেয়েকে নিয়ে যে ভাবে শপিং মলে ঘুরেছেন এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, পুরোটাই লোক দেখানো। হাসিন একইসঙ্গে জানিয়েছেন, আইরা নিজে যে খেলনা এবং ক্যামেরা চেয়েছিল সামির কাছে, তা টিম ইন্ডিয়ার তারকা কিনে দেননি।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ