AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপনে বেড়েছিল উত্তম-সুচিত্রার সম্পর্ক! উত্তরে কী বলেছিলেন মহানায়িকা?

Relationship: আজও তাঁদের জ্যোতি ম্লান হয়নি সিনে-আকাশে। কত তারকা এলেন-গেলেন। কত জুটি গড়ল-ভাঙল। কিন্তু কখনওই তা হারাতে পারেনি উত্তম-সুচিত্রার রোম্যান্টিকতাকে। আজও যেন পর্দার সেরার সেরা জুটি হিসেবেই রয়ে গিয়েছে।

গোপনে বেড়েছিল উত্তম-সুচিত্রার সম্পর্ক! উত্তরে কী বলেছিলেন মহানায়িকা?
| Updated on: Feb 28, 2025 | 4:11 PM
Share

বাংলা সিনেমার স্বর্ণযুগের মধ্যগগনে জ্বলজ্বল করেছিলেন এই দুই ব্যক্তি–মহানায়ক উত্তমকুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন। আজও তাঁদের জ্যোতি ম্লান হয়নি সিনে-আকাশে। কত তারকা এলেন-গেলেন। কত জুটি গড়ল-ভাঙল। কিন্তু কখনওই তা হারাতে পারেনি উত্তম-সুচিত্রার রোম্যান্টিকতাকে। আজও যেন পর্দার সেরার সেরা জুটি হিসেবেই রয়ে গিয়েছে।

সবটা কি অভিনয় করা যায়? এই প্রশ্ন যে দশকের পর দশক ধরে অস্থির করে তুলেছে বাংলার দর্শককে। একাধিকবার প্রশ্ন উঠেছে–উত্তম-সুচিত্রার কি প্রেম ছিল? ক্যামেরা বন্ধ হলেও কি সেই একই রোম্যান্টিকতায় ভেসে যেতেন তাঁরা। এর জবাব উত্তম না দিলেও দিয়েছিলেন সুচিত্রা সেন। বহু বছর আগে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুচিত্রা বলেছিলেন, “আমার উত্তমের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল। আমরা খুবই ভাল বন্ধু ছিলাম। কেবল ভাল বললে কম বলা হবে। আমরা গভীরভাবে লিপ্ত ছিলাম বন্ধুত্বে।”

কলকাতার বনেদি বদ্যি পরিবারে বিয়ে হয়েছিল সুচিত্রার। সেই সময় তাঁর নাম ছিল রমা দাশগুপ্ত। শোনা যায়, প্রথম সন্তান জন্মেই মারা গিয়েছিল তাঁর। স্বামী দিবানাথ সেন জোর করে সিনেমায় নিয়ে আসেন সুন্দরী স্ত্রীকে। সেই থেকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বছরের পর-বছর অভিনয় করেছেন সুচিত্রা। উত্তমের সঙ্গে জুটিতে অভিনয় করতে গিয়ে বিপুলতম খ্যাতির অধিকারী হয়ে ওঠেন তিনি। স্বামীকেও পরিত্যাগ করেন। একাই পথ চলেছেন শেষ দিন পর্যন্ত। সংসার জীবনে এক্কেবারেই সুখী হতে পারেননি মহানায়িকা। কিন্তু তাঁর পর্দার নায়ক উত্তমকুমারের সঙ্গে বন্ধুত্ব কখনও তিক্ত হয়নি। সুচিত্রার মেয়ে মুনমুনের বিয়েতেও তদারকির গুরুদায়িত্বে ছিলেন মহানায়কই।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু