AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অস্কারে শর্টলিস্টেড ইশান খট্টরের ‘হোমবাউন্ড’

তবে এবার খবর হল, হোমবাউন্ড ছবি এই দৌড়ে অনেকটা গেল এগিয়ে। সেরা ১৫ টি বিদেশি ভাষায় ছবির মধ্যে জায়গা করে নিল এই ছবি। ৯৮ তম অস্কারে এবার সেরা পাঁচের লড়াই লড়তে হবে ইশান খট্টরের এই ছবিকে।

অস্কারে শর্টলিস্টেড ইশান খট্টরের 'হোমবাউন্ড'
| Updated on: Dec 17, 2025 | 2:02 PM
Share

এবারের অস্কারে ভারতের হয়ে অস্কার দৌড়ে রয়েছে ইশান খট্টর ও বিশাল জেঠওয়া অভিনীত ছবি হোমবাউন্ড। ছবির পরিচালক নীরজ ঘেওয়ান। তবে এবার খবর হল, হোমবাউন্ড ছবি এই দৌড়ে অনেকটা গেল এগিয়ে। সেরা ১৫ টি বিদেশি ভাষায় ছবির মধ্যে জায়গা করে নিল এই ছবি। ৯৮ তম অস্কারে এবার সেরা পাঁচের লড়াই লড়তে হবে ইশান খট্টরের এই ছবিকে।

দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিশেষ বৈঠকে নানা ভাষার ভারতের ২৪ টি ছবি থেকে বেছে নেওয়া হয়েছিল হোমবাউন্ডকে। আগামী অস্কারের দৌঁড়ে ভারতের হয়ে লড়ছে এই ছবি।

অনুপম খের পরিচালিত তনভি দ্য গ্রেট, আল্লু অর্জুনের পুষ্পা ২ এবং করণ জোহরের হোমবাউন্ড, অক্ষয় কুমারের কেশরি চ্যাপ্টর ২ মতো ছবি। এছাড়়াও ছিল, সুপারবয়েজ অফ মলেগাঁও, শেথল, কানাপ্পা, পানী, গান্ধী, কুবেরা, হিউম্যানস অফ লুফ, ফুলে, বীর চন্দ্রশেখরের মতো ছবিকে হারিয়ে অস্কারে গিয়েছে এই ছবি। আর এবার সেরা ১৫ টি বিদেশি ভাষায় ছবিতে জায়গা করে নিল হোমবাউন্ড।

কেমন ছবি হোমবাউন্ড?

২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে হোমবাউন্ড। নীরজ ঘাওয়ানের এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। দুই বন্ধুর গল্পই তুলে ধরেছে এই ছবি। ছবিতে রয়েছেন ইশান খট্টর, বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুরের মতো অভিনেতারা।হোমবাউন্ড এর আগে ২০২৫ সালের কানস চলচ্চিত্র উৎসবে দেখান হয়। এবং টরোন্ট চলচ্চিত্র উৎসবেও পুরস্কার জিতে নিয়েছে। হোমবাউন্ড ২০২০ সালের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে অনুপ্রাণিত, যেখানে মানব সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা ও সামাজিক স্তরবিন্যাসের মধ্য দিয়ে যে চ্যালেঞ্জ আসে, তা তুলে ধরা হয়েছে।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে