AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিতর্কিত রান আউট সলমন, দুই ভায়ের লড়াইয়ে উত্তাল ক্রিকেটবিশ্ব!

মাত্র এক মাসের মধ্যেই যেন বাংলাদেশ আর পাকিস্তান ছিল কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। গতকালের এই বিতর্ক যেন নয়ের দশকের বাংলা সিনেমায় দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে ভাগাভাগির বিবাদকেই মনে করিয়ে দিল।

বিতর্কিত রান আউট সলমন, দুই ভায়ের লড়াইয়ে উত্তাল ক্রিকেটবিশ্ব!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 14, 2026 | 4:42 PM
Share

কলকাতা : গতকালের পর থেকে এখনও বিতর্ক থামছেই না। এ যেন একপ্রকার বিশ্বাসঘাতকতা ! দিন কয়েক আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এবার দিন কয়েক পরের ওডিআই সিরিজে যেন পিছন থেকে ছুরি মেরেছে বাংলাদেশ, মত পাকিস্তানী সমর্থকদের। একটি বিতর্কিত রান আউটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশের শের-ই-বাংলা স্টেডিয়াম। বজ্রপাত ও বৃষ্টির জন্য ম্যাচ সাময়িক বন্ধ থাকলেও ম্যাচে উত্তেজনায় কোনও কমতি ছিল না।

বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘটেছে এই বিতর্কিত ঘটনা। পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে ঘটনাটি ঘটে। মহম্মদ রিজওয়ানের শট পা দিয়ে থামান বোলার মেহেদী হাসান মিরাজ। পুরোপুরি না থামা সেই বল হাত দিয়ে ধরার চেষ্টা করেন ক্রিজের নন স্ট্রাইকার ব্যাটার অধিনায়ক সলমন আলি আগা। আগা বল ধরার আগেই বল ধরে উইকেটে ঠেকিয়ে দেন মিরাজ। আগা তখন পপিং ক্রিজের বাইরে থাকায় আউটের আবেদন করেন মিরাজ। আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে রিভিউয়ের জন্য পাঠান। থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা আউট ঘোষণা করেন। এরপরেই যেন আগুনে ঘি পড়ে। ৬৪ রানের মাথায় আউট হয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়তে দেখা যায় আগাকে। মাঠেই গ্লাভস, হেলমেট ছুঁড়ে ফেলে দিতে দেখা যায় সলমনকে। বাংলাদেশী ক্রিকেটারদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় তাঁকে। এই ঘটনা নিয়েই সরব পাকিস্তানি আওয়াম। ‘ক্রিকেটের স্পিরিট’ ভেঙেছেন মিরাজ, মত সমর্থকদের। ক্রিকেটের আইন অনুযায়ী, আম্পায়ারের বিরুদ্ধে যাওয়া, ক্রিকেটীয় সরঞ্জাম ছুঁড়ে ফেলা শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে লেভেল ১ বা লেভেল ২ শাস্তি দেওয়া হয়। অপরাধ গুরুতর হলে ম্যাচ ফি কেটে নেওয়া হয়। রান আউট নিয়ে সলমন বলেছেন,”আমি সব সময় খেলোয়াড়ি মনোভাবকে গুরুত্ব দিয়েই খেলি। কেউ যদি মনে করে ঐভাবে আমাকে আউট করে যুক্তিযুক্ত কাজ করেছে, তাহলে সে তার জায়গায় ঠিক। আমি আমার জায়গায়। আমি কোনোদিন ঐভাবে আউট করিনি। ভবিষ্যতেও করব না। মেজাজ হারানো নিয়েও সলমন অকপট। বলেছেন,”উত্তেজনার বশে কিছু বলে ফেলেছি। তবে আমি নিজে কোনওদিন এরকম করতাম না।” তবে তিনি মেনে নিয়েছেন বাংলাদেশী অধিনায়ক ক্রিকেটের নিয়মের বাইরে গিয়ে কিছু করেননি। তাঁর কথায়,”বল হিট করার পর বল এসে আমার প্যাডে লাগে। আমি ওকে সেটাই দিতে গিয়েছিলাম। রান নেওয়ার কোনও উদ্দেশ্য আমার ছিল না।

সলমনকে আউট করে কোনও ভুল করেননি বলেই মত বাংলাদেশ অধিনায়ক মিরাজের। তিনি বলেছেন,”সলমন ক্রিজের বাইরে ছিল। আমার নজর ছিল বলের দিকে। আমার মনে হয় আমি কোনও ভুল করিনি।” প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ২৭৪ রান। বৃষ্টির জন্যে বেশ কিছুক্ষন ম্যাচ বন্ধ থাকে। ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। জবাবে ১১৪ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। মাত্র এক মাসের মধ্যেই যেন বাংলাদেশ আর পাকিস্তান ছিল কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। গতকালের এই বিতর্ক যেন নয়ের দশকের বাংলা সিনেমায় দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে ভাগাভাগির বিবাদকেই মনে করিয়ে দিল।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে