AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হয় রহস্যমৃত্যু, কীসের গন্ধে আজও বাড়িতে শ্রীদেবীর অস্তিত্ব টের পান মেয়ে?

Janhvi Kapoor: আগের বাড়িতে সান্ধ্য আড্ডা জমত তাঁদের। তবে এই বাড়িতে তা হয় না। দুই মেয়েই কাজে ব্যস্ত। বনি কাপুর নিজেও প্রযোজক। মায়ের ছবি, ফুলের গন্ধ, ব্যবহৃত পোশাক নিয়ে আঁকড়ে বাঁচেন দুই মেয়ে। রাত বাড়লে স্ত্রীর শোকে বনির মনও হয় দ্রব।

হয় রহস্যমৃত্যু, কীসের গন্ধে আজও বাড়িতে শ্রীদেবীর অস্তিত্ব টের পান মেয়ে?
কীসের গন্ধে আজও বাড়িতে শ্রীদেবীর অস্তিত্ব টের পান মেয়ে?
| Updated on: Mar 27, 2024 | 7:43 PM
Share

বাথটবে ডুবে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। তাঁর মৃত্যুর কারণ নিয়ে আজও ধোঁয়াশা। কিন্তু জীবন তো থেমে থাকে না। এগিয়ে যায় নিজের ছন্দে। মেয়ে জাহ্নবী কাপুরের ডেবিউ ছবি দেখে যেতে পারেননি শ্রীদেবী। মায়ের স্মৃতি আঁকড়ে জীবনে এগিয়ে চলেছেন জাহ্নবী। মা চলে যাওয়ার পর বোন খুশি কাপুর ও বাবা বনি কাপুরকে নিয়ে নতুন বাড়িতে এসেছেন জাহ্নবী। এই বাড়িতে মার থাকা হয়নি কোনওদিন। তাও মায়ের উপস্থিতি প্রতিটা সময় সেই বাড়িতে টের পান তিনি। সম্প্রতি জানিয়েছেন এক সাক্ষাৎকারে। এক অদ্ভুত মায়াবী গন্ধে আজও মায়ের অস্তিত্ব টের পান তিনি।

বেল ফুল খুব ভালবাসতেন শ্রীদেবী। দক্ষিণ ভারতীয় হওয়ার সুবাদে তা মাথাতেও লাগাতেন ইচ্ছে হলেই। ওই বাড়ির আনাচে কানাচে সেই গন্ধই পান জাহ্নবী। সারা বাড়িও সাজিয়ে রাখেন বেল ফুলেই। তাঁর কথায়, “এই বাড়িটা আমাদের নতুন ভাবে সব কিছু শুরু করতে সাহায্য করেছে। মা কখনও এই বাড়িতে আসেনি। তবে আমার মনে হয় তাঁর এনার্জি এই বাড়ির প্রত্যেকটা কোণায় রয়েছে।”একই জিনিস মনে হয় বনি কাপুরেরও। স্ত্রী যেন না থেকেও আছেন এই বাড়ির প্রতিটা কোনায়। তাঁর কথায়, “আমারও মনে হয় এই বাড়ির আশেপাশেই শ্রী রয়েছে।”

আগের বাড়িতে সান্ধ্য আড্ডা জমত তাঁদের। তবে এই বাড়িতে তা হয় না। দুই মেয়েই কাজে ব্যস্ত। বনি কাপুর নিজেও প্রযোজক। মায়ের ছবি, ফুলের গন্ধ, ব্যবহৃত পোশাক নিয়ে আঁকড়ে বাঁচেন দুই মেয়ে। রাত বাড়লে স্ত্রীর শোকে বনির মনও হয় দ্রব।

Follow Us