AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Live News: ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

Breaking News Live Update in Bengali: আজ, মতুয়া-গড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সম্মেলনে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া-গড়ে যাচ্ছেন, সেখান থেকে কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে। অন্যদিকে, আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সভা।

West Bengal Live News: ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2026 | 6:25 AM
Share

চোরবাগানের মণ্ডপের পাশে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, অমর বসু সরণিতে একটি বহুতলে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

আজ, মতুয়া-গড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সম্মেলনে যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া-গড়ে যাচ্ছেন, সেখান থেকে কী বার্তা দেন, সেদিকে নজর থাকবে। অন্যদিকে, আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সভা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রামলীলা ময়দানকে। এই সভাতে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজর রাখুন লাইভে

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Nov 2026 03:19 PM (IST)

    Suvendu Adhikari: CAA নিয়ে কী বললেন শুভেন্দু?

    নাগরিকত্বের জন্য এখনও যাঁদের নাম ঝুলে রয়েছে তালিকায় তাঁদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই শুনানি শেষ করে সকলে সিএএ (CAA) সার্টিফিকেট পাবেন বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

    বিস্তারিত পড়ুন, ‘৩১ ডিসেম্বরের মধ্যেই…’, বড় কথা বলে দিলেন শুভেন্দু

  • 01 Nov 2026 01:21 PM (IST)

    শান্তনু ঠাকুরের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন শুভেন্দু, মেনুতে কী কী?

    ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর শান্তনু ঠাকুরের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন তিনি। মেনুতে রয়েছে

    ভাত
    উচ্ছে ভাজা
    বেগুন ভাজা
    পমফ্রেট মাছ
    চিংড়ির মালাইকারি
    মটন
    দেশি মুরগির ঝোল
    চিংড়ি দিয়ে মোচা
    ঠাকুরবাড়ির বিশেষ পদ- চিংড়ি পিঠে
    ইলিশ ভাপা
    ইলিশ ভাজা
    দই
    মিষ্টি

  • 01 Nov 2026 01:19 PM (IST)

    NCPI: এনসিপিআই-তে যোগ একঝাঁক তৃণমূল নেতার

    সংসদীয় রাজনীতিতে এখনও পর্যন্ত স্বীকৃতি পায়নি এনসিপিআই (NCPI)। তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ সাংসদের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। তার মধ্যে তৃণমূল স্তরেও শক্তি বাড়াচ্ছে এনসিপিআই। মিনাখাঁয় বড় ভাঙন তৃণমূলে (TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার এনসিপিআইতে যোগ দিলেন ১৩ জন গ্রাম পঞ্চায়েত সদস্য।

  • 01 Nov 2026 10:34 AM (IST)

    Baisakhi on Firhad: ফিরহাদকে ‘আপদ’ কটাক্ষ বৈশাখীর

    দুই প্রাক্তন মেয়রের মধ্যে চলছে জোর তরজা। একজন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। আরেকজন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কেন রাজ্যপাঠ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ববি, তা নিয়ে যেমন একদিকে প্রশ্ন তুলেছেন শোভন, তারই পাল্টা জবাবে ফিরহাদ তাঁকে ভাঁড় বলে কটাক্ষ করেছেন। শুধু তাই নয়, ফিরহাদের মন্তব্য, ‘নিজের প্রেমের জন্য’ পুরসভা ছেড়ে তিনি পালিয়ে যাননি। শোভনকে এই ভাষায় আক্রমণ করতেই এবার ফিরহাদকে পাল্টা নিশানা করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee)।

    বিস্তারিত পড়ুন, শোভনকে ‘ভাঁড়’ কটাক্ষ ফিরহাদের, পাল্টা ‘ববিদাকে আপদ’ বললেন বৈশাখী

  • 01 Nov 2026 10:31 AM (IST)

    LPG Price: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

    দীপাবলির আগেই বড় ধাক্কা। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। নভেম্বর মাসের শুরুতেই ফের একবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল (LPG Cylinder Price Hike)। অয়েল মার্কেটিং সংস্থাগুলি ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০ টাকা বাড়িয়েছে। এই নিয়ে পরপর তিন মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল। আজ থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।

    বিস্তারিত পড়ুন, নভেম্বরের প্রথম দিনেই ধাক্কা, ফের চড়চড়িয়ে বাড়ল LPG Cylinder-র দাম! এবার কত খরচ হবে?

  • 01 Nov 2026 10:29 AM (IST)

    Suvendu Adhikari: আজ মতুয়া-গড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    • আজ, মতুয়া-গড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে সম্মেলনে যোগ দেবেন তিনি।
    • মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া-গড়ে যাচ্ছেন।
    • শান্তনুর বাড়িতে মধ্যাহ্নভোজে সারবেন।
    • বৈঠক শেষে বিকেলে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
  • 01 Nov 2026 10:28 AM (IST)

    Nabanna: রাজনৈতিক হিংসায় মৃত ব্যক্তির পরিবারে কারা পাবেন চাকরি?

    রাজনৈতিক হিংসায় মৃত ব্যক্তির পরিবারের একজন যোগ্য সদস্যকে সরকারি চাকরি দেওয়ার হবে। গত সপ্তাহেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কারা এই চাকরি পাবেন, কোন পদে চাকরি দেওয়া হবে, তা নিয়েই বিজ্ঞপ্তি জারি করল সরকার।

    বিস্তারিত পড়ুন, রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবারে কারা পাবেন সরকারি চাকরি? কী কী নথি লাগবে, জানাল সরকার

Published On - Nov 01,2026 10:18 AM

Follow Us