AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাহরুখ জাতীয় পুরস্কার জিততেই বড় খবর ফাঁস করে ফেললেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি!

স্বাভাবিকভাবেই এই খবরে দারুণ খুশি জওয়ান টিম। আপ্লুত ছবির পরিচালক অ্য়াটলিও। শাহরুখের শুভেচ্ছা জানাতেই গিয়েই বড় খবর ফাঁস করে ফেললেন পরিচালক।

শাহরুখ জাতীয় পুরস্কার জিততেই বড় খবর ফাঁস করে ফেললেন 'জওয়ান' পরিচালক অ্যাটলি!
| Updated on: Aug 02, 2025 | 6:26 PM
Share

সিনে কেরিয়ারের ৩৩ বছর পার হয়ে প্রথম সেরা অভিনেতার জাতীয় পুরস্কার জিতে নিলেন শাহরুখ। তাও আবার ২০২৩ সালে ব্লকবাস্টার ছবি জওয়ান-এর জন্য। স্বাভাবিকভাবেই এই খবরে দারুণ খুশি জওয়ান টিম। আপ্লুত ছবির পরিচালক অ্য়াটলিও। শাহরুখের শুভেচ্ছা জানাতেই গিয়েই বড় খবর ফাঁস করে ফেললেন পরিচালক। যা জানা মাত্রই বলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। শাহরুখ খান সেরা অভিনেতার জাতীয় পুরস্কার জিততেই, ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরিচালক অ্যাটলি। ছবিটি জওয়ান-এর শুটিংয়ের সময়। সেই ছবির ক্যাপশনেই অ্যাটলি লিখলেন, ”এই খবর আশীর্বাদের মতো। আমি দারুণ খুশি, আপনি জওয়ান ছবির জন্যই কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন। জওয়ান ছবি আমাক কাছে খুব বড় আবেগের জায়গা। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।”

এরপরই অ্যাটলি যা লেখেন, তা কিন্তু শাহরুখ ভক্তদের জন্য বড় খবরের ইঙ্গিত। এই পোস্টে অ্যাটলি লেখেন, ”এটা আপনাকে দেওয়া, আমার প্রথম প্রেমপত্র ছিল। অপেক্ষা করুন আরও আসছে, খুব শীঘ্রই।” অ্যাটলি যেন এই প্রেমপত্র শব্দ থেকেই ইঙ্গিত দিলেন, শাহরুখের সঙ্গে পরের ছবি করার। অ্য়াটলি যে ফের শাহরুখের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার দিতে তৈরি, তা কিন্তু বোঝা যাচ্ছে তাঁর এই পোস্টেই। অনেকে তো মনে করছেন, হয়তো ‘জওয়ান ২’-এর প্ল্যান করছেন শাহরুখ ও অ্যাটলি!

View this post on Instagram

A post shared by Atlee Kumar (@atlee47)

Follow Us
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
তৃণমূলে বিদ্রোহীদেরই বহর, লাইনে আর কারা?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
একে একে দিল্লি রওনা বিক্ষুব্ধ সাংসদরা, বিদ্রোহী ব্লকে কতজন সাংসদ?
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
ফলতার এই ২ তৃণমূল কর্মী চাপে পড়ে কাটমানির টাকা ফেরাল!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্যাকেটে মোড়া বন্দুক!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
মমতার সামনেই অভিষেকের সঙ্গে বাদানুবাদ কুণাল ঘোষের!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের