AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্লাইটের নতুন নিয়ম, পছন্দের সিট পাবেন এই নিয়মেই!

এয়ারলাইন্সগুলি যাত্রীদের আরামদায়ক দিকটাও ভাববে। যেমন, এয়ারপোর্টে কমদামি খাবার, প্লেনে ফ্রি ওয়াই ফাই, এমনকি 'Flybrary'র মতো লাইব্রেরি সার্ভিসও আরও কম খরচে পেতে চলেছেন যাত্রীরা। নতুন নিয়ম আনতে চলেছে Ministry of Civil Aviation।

ফ্লাইটের নতুন নিয়ম, পছন্দের সিট পাবেন এই নিয়মেই!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 7:47 PM
Share

কলকাতা : কোথাও ঘুরতে যাওয়ার সময় আমরা অনেকেই চাই নিজের পছন্দের সিটে বসে যেতে। কেউ চান উইন্ডো সিটে বসে মেঘের মধ্যে দিয়ে সফর করতে, বা কারও পছন্দ আইল (Aisle) সিট। এভাবেই নিজের পছন্দের স্থানে যাওয়ার সময় নিজের পছন্দের সিটে বসেই যেতে পছন্দ করেন অধিকাংশ যাত্রী। কিন্তু ইদানিং এই পছন্দের সিট নিয়েই অসুবিধের সম্মুখীন হতে হচ্ছিল যাত্রীদের। সে কারণেই নতুন নিয়ম আনতে চলেছে Ministry of Civil Aviation। M.C.A প্রণীত এই নিয়মের দ্বারা যাত্রীদের ভ্রমণ আরও সহজলভ্য হওয়ার আশা করা হচ্ছে।

এই সিদ্ধান্ত কার্যকর করবে Directorate General of Civil Association (D.G.C.A)। যাত্রীদের উড়ান সংখ্যা বাড়ানোই এর মূল লক্ষ্য হিসেবে ভাবা হচ্ছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে,”ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তর ডোমেস্টিক এভিয়েশন মার্কেটে পরিণত হয়েছে। উড়ান প্রকল্পের ফলে আরও বেশি সংখ্যক মানুষ বিমানে চড়তে পারছেন। বর্তমানে, প্রতিদিন প্রায় ৫ লক্ষ লোক গোটা দেশে বিমানে যাতায়াত করেন। এতেই স্পষ্ট, এই সেক্টর খুব দ্রুতই বাড়তে চলেছে।” নতুন নিয়মে বলা হয়েছে, প্রতি ফ্লাইটে অন্তত ৬০% আসন বিনামূল্যে রাখতে হবে, যাতে যাত্রীরা অতিরিক্ত টাকা না দিয়ে নিজের পছন্দের সিট বেছে নিতে পারেন। এছাড়াও বলা হয়েছে, একই পিএনআর এ থাকা যাত্রীদের পাশাপাশি আসন দেওয়া হবে। যদি কেউ খেলার সরঞ্জাম বা বাদ্যযন্ত্র নিয়ে ভ্রমণ করে, তার যেন পর্যাপ্ত সহায়তা করা হয়। পোষ্য প্রাণী নিয়ে কেউ ঘুরতে গেলেও যাত্রী-বান্ধব ব্যবস্থা রাখতে হবে। ফ্লাইট দেরি, বোর্ডিং দেরি বা ফ্লাইট বাতিল হলে যাত্রীদের অধিকারকেই সর্বাধিকার দেওয়া হবে। এবং বলা হয়েছে, এয়ারলাইন্সের অ্য়াপ, ওয়েবসাইট, বুকিং প্ল্যাটফর্ম – সর্বত্র যেন যাত্রীর ডিটেলস ও তাঁর অধিকার সম্বন্ধে স্পষ্ট বার্তা দেওয়া থাকে। বলা হয়েছে, এয়ারলাইন্সের সমস্ত বিবরণ যেন ইংলিশ, হিন্দির সঙ্গে আঞ্চলিক ভাষায়ও লেখা থাকে। এর ফলে যাত্রীরা যাত্রাকালে আরও সুবিধা ভোগ করতে পারবেন।

এই নিয়মের পাশাপাশি বলা হচ্ছে, এয়ারলাইন্সগুলি যাত্রীদের আরামদায়ক দিকটাও ভাববে। যেমন, এয়ারপোর্টে কমদামি খাবার, প্লেনে ফ্রি ওয়াই ফাই, এমনকি ‘Flybrary’র মতো লাইব্রেরি সার্ভিসও আরও কম খরচে পেতে চলেছেন যাত্রীরা। তবে এই নতুন নিয়মগুলি কবে থেকে কার্যকর হবে, এখনও স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় মন্ত্রক। মনে করা হচ্ছে, পরে এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে।

Follow Us