AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: গভীর রাতে খবর এল ফ্লাইটে বসে আছে বিদেশি ‘চর’, কলকাতা বিমানবন্দরে সিনেমার মতো টানটান প্লট, নামানো হল ম্যাথু ভ্যানডাইককে

গোপন সূত্র মারফত খবর আসে, বিমানে রয়েছেন আমেরিকার হিটম্যান চর ম্যাথু ভ্যানডাইক। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে সঙ্গে নিয়ে ইমিগ্রেশন দফতরের আধিকারিকরা বিমান থেকে নীচে নামিয়ে নিয়ে আসেন তাঁকে। অভিবাসন দফতরের ঘরে রাখা হয় তাঁকে। এরপর দিল্লি থেকে সেন্ট্রাল আইবি কলকাতায় এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

Kolkata Airport: গভীর রাতে খবর এল ফ্লাইটে বসে আছে বিদেশি 'চর', কলকাতা বিমানবন্দরে সিনেমার মতো টানটান প্লট, নামানো হল ম্যাথু ভ্যানডাইককে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 7:09 PM
Share

কলকাতা: কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে ম্যাথু ভ্যানডাইক। আমেরিকার নাগরিক এই ব্যক্তি কলকাতা থেকে দুবাইয়ের দিকে রওনা হচ্ছিলেন। তার আগে তিনি মায়ানমার ঘুরে এসেছেন বলে জানা গিয়েছে। চরবৃত্তি থেকে জঙ্গিযোগের অভিযোগ রয়েছে ম্যাথুর বিরুদ্ধে। এমনকী ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে তিনি প্রশিক্ষণ দিতেন বলেও জানা গিয়েছে।

গত ১২ মার্চ কলকাতায় আটক করা হয় ম্যাথুকে। ওইদিন ‘ফ্লাই দুবাই’-এর বিমানে চেপে দুবাইয়ের উদ্দেশে রওনা হচ্ছিলেন তিনি। সেখান থেকে পোল্যান্ডের ওয়ারশ শোপেন বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তাঁর। কার্যত সিনেমার কায়দায় তাঁকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে খবর, গত ১২ মার্চ কলকাতা বিমানবন্দরে দুবাই যাওয়ার উদ্দেশে ফ্লাই দুবাইয়ের এফ জেড ৪৬২ ধরার জন্য কলকাতায় এসে পৌঁছন ম্যাথু। অভিবাসন দফতরের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানে লাগেজও ওঠানো হয়। বিমানে চেপে বসেন ম্যাথু। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক রাত ১টা।

গোপন সূত্র মারফত খবর আসে, বিমানে রয়েছেন আমেরিকার হিটম্যান চর ম্যাথু ভ্যানডাইক। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফকে সঙ্গে নিয়ে ইমিগ্রেশন দফতরের আধিকারিকরা বিমান থেকে নীচে নামিয়ে নিয়ে আসেন তাঁকে। অভিবাসন দফতরের ঘরে রাখা হয় তাঁকে। এরপর দিল্লি থেকে সেন্ট্রাল আইবি কলকাতায় এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

১২ তারিখ রাত থেকে ১৪ তারিখ রাত পর্যন্ত কলকাতায় আটক ছিলেন ম্যাথু। অবশেষে তাঁকে গ্রেফতার করে এনআইএ। জানা গিয়েছে, আমেরিকার হিটম্যান ম্যাথু ভ্যানডাইক প্রথমে দিল্লি থেকে কলকাতায় আসেন। কলকাতা থেকে গিয়েছিলেন মিজোরাম, সেখান থেকে মায়ানমার। সেখানে বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র এবং বিশেষ ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা গিয়েছে ম্যাথু সিরিয়ার সংঘর্ষে সক্রিয় ছিলেন। শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার বিরুদ্ধে প্রশিক্ষণ দিতেন, গেরিলা কৌশলে পারদর্শী ছিলেন বলে জানা গিয়েছে। যদি ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি এই সংগঠনগুলির কাছে পৌঁছয় তাহলে মনিপুর এবং তার আশপাশের এলাকাগুলিতে সন্ত্রাসী কার্যক্রম আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে, এমনটাই জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

Follow Us