AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বদলের বাংলা, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবেন নায়ক জিত্‍?

বদলের বাংলা, বঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আজ। খবর হল, এই অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকবেন সুপারস্টার জিত্‍। বিজেপি সরকার আসার পর, জিত্‍ সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই নির্বাচনের ভোট পর্বে, তারকাকে প্রশ্ন করা হয়েছিল, কী মাথায় রেখে তিনি ভোট দিলেন?

বদলের বাংলা, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হবেন নায়ক জিত্‍?
| Updated on: May 09, 2026 | 8:10 AM
Share

বদলের বাংলা, বঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান আজ। খবর হল, এই অনুষ্ঠানে আজকে উপস্থিত থাকবেন সুপারস্টার জিত্‍। বিজেপি সরকার আসার পর, জিত্‍ সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছিলেন। এই নির্বাচনের ভোট পর্বে, তারকাকে প্রশ্ন করা হয়েছিল, কী মাথায় রেখে তিনি ভোট দিলেন? উত্তরে জিত্‍ বলেছিলেন, ”৪ তারিখ দেখে নেবেন”। শনিবার সকালে জানা গেল, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন জিত্‍। তবে নায়কের তরফ থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

শিল্পী মহলের কে-কে উপস্থিত থাকবেন সেখানে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। মিঠুন চক্রবর্তী শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন, তেমনই জানা গেল। তিনি উপস্থিত থাকবেন। এবার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে লাগাতার প্রচার করেছেন মিঠুন। বিধায়ক হিসাবে জয়ী হলেন যাঁরা, তাঁরাও থাকবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী থেকে শর্বরী মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন। লকেট চট্টোপাধ্যায়কে দেখা যাবে। অভিনেত্রী অঞ্জনা বসু আমন্ত্রিত এই অনুষ্ঠানে।

মমতা শঙ্কর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। TV9 বাংলাকে তিনি জানালেন, আমন্ত্রণ পেয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার খোলসা করলেন, তিনি পৌঁছে যাবেন শপথগ্রহণ অনুষ্ঠানে। পণ্ডিত অজয় চক্রবর্তীকে দেখা যেতে পারে এদিনের অনুষ্ঠানে। পণ্ডিত কুমার বোস আমন্ত্রিত এই অনুষ্ঠানে, তেমন জানা গেল। বাংলার নামী কিছু শিল্পীর কাছে আজকেই আমন্ত্রণ পৌঁছে যাবে, তেমন জানা গেল। পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য আমন্ত্রণ পেয়েছেন। তরুণ শহরের বাইরে থাকবেন। সঞ্চিতা উপস্থিত থাকবেন বলে জানালেন।

Follow Us