AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ওসব বাতেলা মেরে লাভ নেই’, ভয়ঙ্কর উত্তেজিত, কার উপর চটলেন কাঞ্চন?

Kanchan-Shreemoyee: কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে। তাঁর ও স্ত্রী শ্রীময়ী বয়সের ফারাক অনেকটাই। এই মুহূর্তে কাঞ্চনের বয়স ৫৩ বছর। ওদিকে শ্রীময়ী মাত্র ২৬। সেই কারণেই তাঁদের সম্পর্ক নিয়ে হয়েছে কটাক্ষও। যদিও বিয়ের পর ভালই আছেন তাঁরা। কাঞ্চনও তাঁর নববিবাহিতা স্ত্রীকে পেয়ে দারুণ খুশি। 

'ওসব বাতেলা মেরে লাভ নেই', ভয়ঙ্কর উত্তেজিত, কার উপর চটলেন কাঞ্চন?
| Edited By: | Updated on: Mar 26, 2024 | 8:27 PM
Share

কমেডি চরিত্রেই বেশির ভাগ সময় দেখা গিয়েছেন কাঞ্চন মল্লিককে। মানুষকে হাসিয়ে আনন্দ দিয়েছেন প্রতিটা মুহূর্তে সেই কাঞ্চন মল্লিকই এবার গেলেন মারাত্মক রেগে। করলেন চাঁচাছোলা ভাষায় আক্রমণ। এতদিন ধরে তাঁর ও স্ত্রী শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক নিয়ে যে সমালোচনা হয়েছে সে সবেরই জবাব দিতে গিয়ে রুদ্রমূর্তি ধারণ করতে দেখা গেল তাঁকে। শুধু কি তাই? সমালোচকদের এক বিন্দুও ছাড়লেন না কাঞ্চন। বরং দিয়েই ফেললেন খোলাখুলি চ্যালেঞ্জ।

সিটি সিনেমার এক সাক্ষাৎকারে উত্তেজিত গলায় তাঁকে বলতে শোনা যায়, “কেন অসমবয়সী, কেন এই কেন সেই? আমার সম্পর্কটা নিয়ে এত কাটাছেঁড়া করার কোনও দরকার নেই। আপনারা আমার কেউ নন! এবং এই অপারেশন না করে পাশের বাড়ি, বাঁ নিজের বাড়ি যেখানে ছেলেমেয়েরা দূরদূর করে বাবা-মা’কে তাড়িয়ে দিচ্ছে, যান গিয়ে ক্ষমতা থাকলে সেটা আটকান।” এখানেই থামেননি তিনি। কাঞ্চন যোগ করেন, “বড় বড় বাতেলা মেরে লাভ নেই। আমার সম্পর্ক নিয়ে আপনি ভাবলেও আমার বিপ, না ভাবলেও আমার বিপ। ক্ষমতা থাকলে আমার প্ল্যাটফর্মে আসুন। আসুন যোগ্যতা দিয়ে প্রমাণ হবে। হাজার ওয়াট আলোর সামনে মেকআপ করে মনোলগ বলুন, দেখি কত বড় শাহরুখ খান আপনি হয়েছেন, দেখি কত বড় বৈজয়ন্তী মালা আপনি?

কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে। তাঁর ও স্ত্রী শ্রীময়ী বয়সের ফারাক অনেকটাই। এই মুহূর্তে কাঞ্চনের বয়স ৫৩ বছর। ওদিকে শ্রীময়ী মাত্র ২৬। সেই কারণেই তাঁদের সম্পর্ক নিয়ে হয়েছে কটাক্ষও। যদিও বিয়ের পর ভালই আছেন তাঁরা। কাঞ্চনও তাঁর নববিবাহিতা স্ত্রীকে পেয়ে দারুণ খুশি।

Follow Us