AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন শর্তে কঙ্গনার সঙ্গে ‘পরকীয়া’ চালিয়ে যেতে চেয়েছিলেন হৃত্বিক, ফাঁস করলেন…

Relationship Gossip: কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তাঁদের বিচ্ছেদের খবর। আপ কি আদালত-এ এসে কঙ্গনা রানাওয়াত সবটাই করেছিলেন খোলসা। তাঁকে প্রশ্ন করা হয়, তাঁদের মধ্যে কি আদপে কোনও সম্পর্ক ছিল?

কোন শর্তে কঙ্গনার সঙ্গে 'পরকীয়া' চালিয়ে যেতে চেয়েছিলেন হৃত্বিক, ফাঁস করলেন...
| Updated on: Apr 30, 2024 | 4:15 PM
Share

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা হৃত্বিক রোশন, একে অপরের সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছিলেন সে খবর কারও অজানা নয়। খোদ কঙ্গনা রানাওয়াতই প্রকাশ্যে একাধিকবার জানিয়েছিলেন এই সম্পর্কের কথা। তাঁদের মধ্যে যখন সম্পর্ক ঘিরে বচসা তুঙ্গে, ঠিক সেই সময়ই হৃত্বিক ও কঙ্গনার মধ্যে হওয়া সমস্ত কথা প্রকাশ্যে উঠে আসে। খবরের শিরোনামে জায়গা করে নেয়। তাঁরা একে অন্যের সঙ্গে মেলের মাধ্যমে বচসা চালিয়ে যাচ্ছিলেন। কেউ বুঝেই উঠতে পারছিলেন না, এই বচসার শেষ কোথায়, কে ঠিক কী দাবি করছেন। তবে কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তাঁদের বিচ্ছেদের খবর। আপ কি আদালত-এ এসে কঙ্গনা রানাওয়াত সবটাই করেছিলেন খোলসা। তাঁকে প্রশ্ন করা হয়, তাঁদের মধ্যে কি আদপে কোনও সম্পর্ক ছিল?

তিনি উত্তরে জানিয়েছিলেন, নিঃসন্দেহে ছিল। কিন্তু কোথাও গিয়ে যেন হৃত্বিক রোশন এই সম্পর্কের জন্য তৈরি ছিলেন না। কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, হৃত্বিকের একটি শর্ত ছিল এই সম্পর্ক, তিনি সম্পর্কটা চেয়েছিলেন, কঙ্গনাকেও চেয়েছিলেন। কিন্তু বলেছিলেন তিনি এমন পরিবারের ছেলে যেখানে বিবাহ বিচ্ছেদ হওয়া সম্ভব নয়। তিনি তাঁর স্ত্রী অর্থাৎ সুজন খানকে ছাড়তে পারবেন না। তখনই হৃত্বিকের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। জানিয়েছিলেন, তিনি এভাবে থাকতে পারবেন না। কারণ দুজনের সঙ্গে এভাবে থাকা যায় না। ঠিক সেই কারণেই হৃত্বিক রোশনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কঙ্গনা বলেই দাবি করেন। তবে সেই বিচ্ছেদ যে খুব একটা সুখকর ছিল না তা সকলের স্মৃতিতেই তরতাজা।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো