Suvendu on Mamata: ‘৭৫ বছর বয়স, আর না দাঁড়ানোই ভালো’,নাম না করে মমতাকে বিশ্রামের পরামর্শ শুভেন্দুর
Suvendu Adhikari: মমতা AITC- আগের নাম তো নেই। তাদের সময়ে যত ভোট হয়েছে টিভি মিডিয়াতে যে ধরনের ঘটনা ঘটেছে, এখন একটাও সেই ঘটনা ঘটেনি। সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছে। প্রচারে আমি গিয়েছি, একটি ছোট্ট বাচ্চা মেয়ে জসমিনার মৃত্যু হয়েছিল।

কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগরে উপভোট হয়েছিল। সেই দুই কেন্দ্রের নির্বাচনেই বিপুল ভোটে জিতেছে বিজেপি। বুধবার বিজেপির দুই বিধায়ক শাখরভ সরকার (রেজিনগর) ও হাসিরানি রথের (নন্দীগ্রাম) শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বিধানসভায় (West Bengal Assembly)। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে না দাঁড়ানোর পরামর্শ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের জনগণকে ধন্যবাদ। তাঁরা অভিমান করে বলেছিল আমায়, যাতে ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিই (বিধানসভা ভোটে শুভেন্দু নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে জিতেছেন)। আমি বলেছি, যিনি দু’বার আমার কাছে হেরেছেন, তিনি আবার দাঁড়ানোর সুযোগ পেতেন। এই বয়সে আর না দাঁড়ানোই ভালো ওঁর। ৭৫ প্রায় বয়স। এখন বিশ্রাম নেওয়ার কথা।”
সম্প্রতি, পুরভোটের প্রস্তুতির জন্য হলদিয়ায় গিয়েও মমতাকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, “তিরিশটি আসনেই একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে খালি হাতে। অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। যাতে আর ক্ষতি না করতে পারে…।” এবার একেবারে ভোটে না দাঁড়ানোরই পরামর্শ দিলেন তিনি।
আর কী কী বলেছেন মুখ্যমন্ত্রী?
শুভেন্দু অধিকারী: আগে কার্যত আড়ালে এই শপথ গ্রহণ হয়েছে। জনগণ দেখতে চান তাঁদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান।
শুভেন্দু অধিকারী: ফলতায় -১ লক্ষ ৯ হাজার ভোটে দেবাংশু পাণ্ডা জিতেছেন। পুষ্পা একদম শুয়ে পড়েছিল।
শুভেন্দু অধিকারী: আর নন্দীগ্রামে প্রার্থী মাঠ থেকে আউট হলেন। আর একজন ৬ হাজার ভোটে সীমাবদ্ধ থেকে।
শুভেন্দু অধিকারী: মমতা AITC- আগের নাম তো নেই। তাদের সময়ে যত ভোট হয়েছে টিভি মিডিয়াতে যে ধরনের ঘটনা ঘটেছে, এখন একটাও সেই ঘটনা ঘটেনি। সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দিয়েছে। প্রচারে আমি গিয়েছি, একটি ছোট্ট বাচ্চা মেয়ে জসমিনার মৃত্যু হয়েছিল। নির্বাচনের পর ১০ লক্ষ টাকা দিয়েছি। বিজেপিকে সাম্প্রদায়িক পার্টি বলা হত। রেজিনগর নির্বাচনে সেটা ভেঙে গেছে। ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা পেয়েছেন।
শুভেন্দু অধিকারী: আমরা হিন্দু। মাথায় টিকা আঁকি। কিন্তু সরকার চালানোর ক্ষেত্রে যার প্রয়োজন গুরুত্ব দিই। সংখ্যালঘু বুথে শাখারভ সরকারের জয়। ছ’মাসে যা দেখছেন, সেটা সকালবেলার চা বিস্কুটের। এখনও ব্রেকফাস্ট হয়নি বাকি আছি। দেখতে থাকুন কীভাবে এগোই। মানুষকে যুক্ত করে এগোতে থাকব।
শুভেন্দু অধিকারী: আপনারা নিজেরা লড়ুন। ঋতব্রত বলেছেন, তাদের নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। যদি FIR করেন মামলা CID-কে দেব। এই ধরনের ঘটনা না হওয়াই ভালো।
শুভেন্দু অধিকারী: হাসি রানির ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ২ কোটি টাকা সুপারি কে দিয়েছিল সেটা জানা বাকি। কোথা থেকে এসেছিল? কালীঘাট নাকি ক্যামাকস্ট্রিট থেকে এসেছিল? ৭ জনকে গ্রেফতার হয়েছে।
