AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar Unfollows Bollywood: শাহরুখ থেকে আলিয়া বলিউডের একাধিক তারকার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করলেন করণ! কী ঘটেছে?

Karan Johar Instagram Following Drop: বলিউডে যেন ভূমিকম্প! ইনস্টাগ্রামে আচমকাই ফলোয়ার তালিকা ছাঁটাই করলেন করণ জোহর। শাহরুখ খান, আলিয়া ভাট থেকে শুরু করে ঘনিষ্ঠ বন্ধুদেরও আনফলো করেছেন তিনি। এখন তাঁর ফলোয়িং লিস্টে রয়েছেন মাত্র ৭৮ জন, আর বলিউডের একমাত্র তারকা হিসেবে টিকে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

Karan Johar Unfollows Bollywood: শাহরুখ থেকে আলিয়া বলিউডের একাধিক তারকার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করলেন করণ! কী ঘটেছে?
ঠিক কী এমন ঘটল?
| Updated on: May 29, 2026 | 9:52 AM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে আলিয়া ভাট, বলিউডের যাঁদের সঙ্গে করণ জোহরের সবচেয়ে বেশি ওঠাবসা, রাতারাতি তাঁদেরই কি না আনফলো করে দিলেন পরিচালক! নেটপাড়ায় এখন একটাই ফিসফাস, বলিউডের অন্দরে ঠিক কী এমন ঘটল যে ইনস্টাগ্রামে এমন ‘ক্লিনিং ড্রাইভ’ চালালেন করণ?

করণ জোহর আর গসিপ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। কিন্তু এবার তিনি নিজেই খবরের শিরোনামে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১৭ মিলিয়নের গণ্ডি পার করলেও, বর্তমানে তাঁর ফলোয়িং লিস্ট আচমকাই নেমে এসেছে মাত্র ৭৮-এ! হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাতারাতি নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের তালিকা থেকে ছেঁটে ফেলেছেন তিনি।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, বলিউডের এত রথী-মহারথীদের আনফলো করলেও, করণের লিস্টে সগৌরবে টিকে রয়েছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একসময় এই প্রিয়াঙ্কার সঙ্গেই তাঁর ঠান্ডা লড়াইয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। অথচ এখন বলিউডের একমাত্র তারকা হিসেবে তাঁকেই ফলো করছেন করণ। বাকি দু’জন পরিচিত নাম হলেন ধর্মা প্রোডাকশনের সিইও অপূর্ব মেহতা এবং তাঁর ব্যবসায়িক অংশীদার আদর পুনাওয়ালা।

করণ জোহরের ইনস্টাগ্রাম মানেই তো স্টার-কিডদের আড্ডা, জমকালো পার্টি আর বলিউডের অন্দরমহলের ঝলক। সেই মানুষটাই যখন নিজের হাতে তৈরি করা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর তারকাদের আনফলো করে দেন, তখন জল্পনা তো বাড়বেই। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা- যাঁরা সবসময় করণের ছত্রছায়ায় থেকেছেন, তাঁদের নাম না থাকাটা নেটিজেনদের কাছে বড়সড় ধাক্কা। তালিকা থেকে বাদ গিয়েছেন করিনা কাপুর খান, মনীশ মালহোত্রা, মালাইকা অরোরা এবং অনন্যা পাণ্ডের মতো তারকারাও। এমনকি, তাঁর আসন্ন প্রজেক্ট ‘নাগজিলা’-র হিরো কার্তিক আরিয়ানকেও তিনি আর ফলো করছেন না।

এই হঠাৎ পরিবর্তনের কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি করণ। তবে নেটিজেনদের ধারণা, এটি তাঁর কোনও নতুন জনসংযোগ কৌশল বা ডিজিটাল স্ট্র্যাটেজি হতে পারে। কাজের দিক থেকে দেখতে গেলে, সম্প্রতি মুক্তি পেয়েছে করণ প্রযোজিত ছবি ‘চাঁদ মেরা দিল’। লক্ষ্য এবং অনন্যা অভিনীত এই ছবি বক্স অফিসে প্রথম উইকেন্ডে মাত্র ১১ কোটি টাকার ব্যবসা করেছে, যা মোটের ওপর বেশ হতাশাজনক। বক্স অফিসের এই ঠান্ডা প্রতিক্রিয়ার সঙ্গেই কি সোশাল মিডিয়ার এই পরিবর্তনের কোনও সম্পর্ক রয়েছে? নাকি বলিউডে নতুন কোনও সমীকরণ তৈরি হতে চলেছে? উত্তরটা আপাতত করণের কাছেই রয়েছে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ