AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অনেক লাথি, ধাক্কা…’ কোন ভুলে এই অবস্থা হয় কৌশানীর?

Koushani: অক্টোবরে মুক্তি পাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বহুরূপী'। এই ছবিতে দর্শক দেখবেন আবীর চট্টোপাধ্য়ায়,ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। গোটা টিম ব্যস্ত ছবির প্রচার নিয়ে। সম্প্রতি ধুমধাম করে ছবির গান লঞ্চ করেছেন তাঁরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলেন নায়িকা।

'অনেক লাথি, ধাক্কা...' কোন ভুলে এই অবস্থা হয় কৌশানীর?
| Edited By: | Updated on: Sep 21, 2024 | 10:45 AM
Share

অক্টোবরে মুক্তি পাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বহুরূপী’। এই ছবিতে দর্শক দেখবেন আবীর চট্টোপাধ্য়ায়,ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। গোটা টিম ব্যস্ত ছবির প্রচার নিয়ে। সম্প্রতি ধুমধাম করে ছবির গান লঞ্চ করেছেন তাঁরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলেন নায়িকা। ছবির নাম ‘বহুরূপী’।

তখন প্রশ্ন তো থাকবেই বহুরূপী, মুখোশধারীদের নিয়ে। এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। কৌশানী যা উত্তর দিয়েছেন তা শুনে রীতিমতো চমকে যাবেন। ইন্ডাস্ট্রিতে নয় নয় করে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন তিনি। এত বছরে ইন্ডাস্ট্রির ভাল-মন্দ দুই দিকই দেখেছেন তিনি। তাই প্রশ্ন উঠতেই সেই প্রসঙ্গ উঠে এল। হাসতে হাসতে জবাব দিলেন কৌশানী।

নায়িকা বললেন, “সত্যিই যদি মুখোশধারীদের চিনতে পারতাম কী ভালই না হত। অনেকবার ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি তাতেও আমার শিক্ষা হয়নি। এখনও শিখছি। খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলি। ভাবি উল্টো দিকের মানুষটাও বুঝি আমারই মতো। তাই নিজেকে উজাড় করে দিই। এটাই আমার ভুল। আসলে সবাই তো এক হয় না। প্রত্যেকেরই অনেকগুলো মুখোশ থাকে। কার সামনে কোনটা দেখাবে সেটাই আসল ব্যাপার।”

গত কয়েক মাসে অনেকগুলো কাজ করেছেন অভিনেত্রী। প্রতিটি কাজই প্রশংসিত হয়েছে তাঁর । এমনকি ‘বহুরূপী’ ছবিতে নায়িকার লুক তো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। অন্তত গানে তাঁকে দেখে দর্শক যথেষ্ট ভালবাসা দিয়েছেন। এবার ছবিতে নায়িকাকে কেমন দেখতে লাগবে সেটাই দেখার।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়