AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধারাবাহিকে আর কাজ করবেন না, জানিয়ে দিলেন লিলি

আগামী সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু করছেন লিলি। আসলে তিন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় আর লিলি চক্রবর্তীকে দর্শকরা ছোটপর্দায় দেখতেও ভীষণ পছন্দ করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও বাংলা ধারাবাহিকে কাজ করছেন। 'নিম ফুলের মধু' ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে লিলিকে দেখে বেশ খুশি ছিলেন দর্শকরা। তবে আপাতত আর ছোটপর্দায় দেখা যাবে না লিলিকে।

ধারাবাহিকে আর কাজ করবেন না, জানিয়ে দিলেন লিলি
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 3:40 PM
Share

ছোটপর্দায় অভিনেত্রী লিলি চক্রবর্তীকে দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। তবে ১৪ জুন ‘আজও অর্ধাঙ্গিনী’ শুরুর পুজোতে এসে বর্ষীয়ান অভিনেত্রী খোলসা করে দিলেন, তিনি আর বাংলা ধারাবাহিক করতে চান না। কেন এমন সিদ্ধান্ত? লিলি বলছেন, ”ধারাবাহিকের শুটিং করতে হলে রোজ বাড়ি থেকে বেরোতে হয়। গল্পগুলোও প্রথম দিকে ভালো থাকে। তারপর কেমন একঘেয়ে হয়ে যায়। তখন ইচ্ছা করে না কাজ করতে। তাই ঠিক করেছি, এখন আর ধারাবাহিকে কাজ করব না।”

তবে ছবির কাজ শুরু করছেন অভিনেত্রী। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসানের সঙ্গে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। এই ছবির গল্প বলে, মানুষের জীবনে স্ত্রী হিসাবে না থাকলেও, অর্ধাঙ্গিনী হয়েই থেকে যেতে হয় অনেক সময়ে। এমন সম্পর্ক নিয়ে কী মনে করেন লিলি? ”আমাদের সময়েও ছিল এমন সম্পর্ক। যেখানে সম্পর্ক না থাকলেও মানুষটার পাশে থাকতে হয়। ইদানীং দেখা যায়, সম্পর্ক শেষ মানেই পাত্তা দেওয়া শেষ। কিন্তু এই ছবিতে যেটা দেখানো হচ্ছে, তা দেখে যদি আবার মানুষের চৈতন্য হয়, সেটা বেশ ভালো ব্যাপার।

আগামী সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু করছেন লিলি। আসলে তিন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় আর লিলি চক্রবর্তীকে দর্শকরা ছোটপর্দায় দেখতেও ভীষণ পছন্দ করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও বাংলা ধারাবাহিকে কাজ করছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে লিলিকে দেখে বেশ খুশি ছিলেন দর্শকরা। তবে আপাতত আর ছোটপর্দায় দেখা যাবে না লিলিকে।

Follow Us
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তিলোত্তমার ফুটপাথ বদলে যাবে? রাজ্যে পালাবদলের পর TVC-র বৈঠকে যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
তৃণমূল নেতার কোমরে দড়ি, চারদিকে পুলিশে ছয়লাপ, তার মধ্যেই যা হল...
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বাড়িতে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী, কী চাইছে নিহত BJP কর্মীর পরিবার?
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?